শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

প্রথমবারের মতো পালিত হবে ‘জাতীয় ভোটার দিবস’

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
রবিবার, ১০ ফেব্রুয়ারি ২০১৯   সর্বশেষ আপডেট : 2:21 pm

প্রথমবারের মতো পালিত হবে ‘জাতীয় ভোটার দিবস’

আগামী ১ মার্চ ‘জাতীয় ভোটার দিবস’ উদযাপন করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে একযোগে এ কর্মসূচি পালন করা হবে। প্রথমবারের মতো দিবসটি পালন করতে ইতোমধ্যে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে ইসি।

ইসি সূত্র বলছে, বিভাগ, জেলা ও উপজেলায় মাঠ পর্যায়ের কর্মসূচি উপলক্ষে ২৮ ফেব্রুয়ারি ও ১ মার্চ এই দুইদিন সব আঞ্চলিক ও জেলা কার্যালয় আলোকসজ্জিত করা হবে। ১ মার্চ ভোটার দিবসের সকাল ৯টায় স্থানীয়ভাবে শুভ উদ্বোধন ও র‌্যালির আয়োজন করা হবে। এরপর বেলা সাড়ে ১০টায় আলোচনা অনুষ্ঠান ও ভোটার সেবা কার্যক্রম, সাড়ে ১১টায় চা-চক্র এবং দুপুর সাড়ে ১২টায় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হবে।

১৯৯৬ সালের পর ২০০৮-এ সরকার গঠন করে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ইসির তথ্য মতে, ২০০৮ সালের নির্বাচনে ৮৭.১৩ শতাংশ ভোটার ভোট দেন। এরপর আরও দুইবার টানা ক্ষমতায় এসেছে দলটি। এই সরকারের আমলেই সিদ্ধান্ত হয় জাতীয় ভোটার দিবস উদযাপনের।

২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে ভোট পড়ে প্রায় ১৯ শতাংশ। সর্বশেষ ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে প্রায় ৮০ শতাংশ ভোট পড়েছে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।

Facebook Comments Box

Posted ২:২১ পিএম | রবিবার, ১০ ফেব্রুয়ারি ২০১৯

The Daily Sarod |