শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা
তিতাস গ্যাস ফিল্ডে ওয়েলহেড কম্প্রেসর স্থাপন

প্রতিদিন মিলছে অতিরিক্ত ২২ মিলিয়ন ঘনফুট গ্যাস

বিশেষ প্রতিনিধি   প্রিন্ট
মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫   সর্বশেষ আপডেট : 1:09 pm

প্রতিদিন মিলছে অতিরিক্ত ২২ মিলিয়ন ঘনফুট গ্যাস
বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল) পরিচালিত তিতাস গ্যাস ফিল্ডে ওয়েলহেড কম্প্রেসর স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে দেশের প্রাচীন এই গ্যাস ক্ষেত্র থেকে প্রতিদিন জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে অতিরিক্ত আরও ২২ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হচ্ছে। আজ মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিএফসিএল।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তিতাস গ্যাস ফিল্ডের লোকেশন-ই (কূপ নং ১১ ও ১২) এবং লোকেশন-জি (কূপ নং ১৭, ১৮ ও ২৭) থেকে দীর্ঘদিন গ্যাস উৎপাদনের ফলে কূপসমূহের ওয়েলহেড প্রেসার ক্রমান্বয়ে হ্রাস পাওয়ায় জাতীয় গ্রিড লাইনের প্রেসারের তুলনায় ওয়েলহেড প্রেসার কম থাকায় কাঙ্খিত পরিমাণে গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছিল না। এ সমস্যা থেকে উত্তরণে ওয়েলহেড প্রেসার বাড়িয়ে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ অব্যাহত রাখতে তিতাস গ্যাস ফিল্ডের লোকেশন-ই এবং লোকেশন-জি তে ওয়েলহেড কম্প্রেসর স্থাপন প্রকল্প হাতে নেয় বিজিএফসিএল কর্তৃপক্ষ।
বিজিএফসিএল জানায়, গত বছরের ১৪ ফেব্রুয়ারি থেকে কম্প্রেসর স্থাপন কাজ শুরু হয়। ইতোমধ্যে ওয়েলহেড কম্প্রেসর স্থাপনের পর টেস্টিং কমিশনিং ও পারমরমেন্স টেষ্ট রান সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে ওয়েলহেড কম্প্রেসরের মাধ্যমে তিতাস গ্যাস ফিল্ডের  লাকেশন-ই থেকে দৈনিক প্রায় ৩১ মিলিয়ন ঘনফুট গ্যাস এবং লোকেশন-জি থেকে প্রায় ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস  জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে- যা আগের তুলনায় ২২ মিলিয়ন ঘনফুট বেশি। এছাড়াও গ্যাসের উপজাত হিসেবে তিতাসের লোকেশন-জি এবং ই থেকে দৈনিক প্রায় ৩৬ ব্যারেল কনডেনসেট উৎপাদন হচ্ছে।
এছাড়াও দেশের ক্রমবর্ধমান গ্যাস চাহিদা পূরণের লক্ষ্যে তিতাস, হবিগঞ্জ ও মেঘনা গ্যাস ফিল্ডে ৭টি কূপ ওয়ার্কওভার (১ম সংশোধিত), তিতাস ও কামতা গ্যাস ফিল্ডে ৪টি মূল্যায়ন-কাম-উন্নয়ন কূপ খনন, তিতাস ও বাখরাবাদ গ্যাস ফিল্ডে ২টি গভীর অনুসন্ধান কূপ খনন এবং হবিগঞ্জ, বাখরাবাদ ও মেঘনা গ্যাস ফিল্ডে ৩-ডি সাইসমিক জরিপ শীর্ষক ৪টি প্রকল্পের বাস্তবায়ন কাজ চলমান রয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিজিএফসিএল।
Facebook Comments Box

Posted ৭:৫৯ পিএম | মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

The Daily Sarod |