শিরোনাম
পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা: তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি জালশুকার আমিনুল হকের মৃত্যুতে দোয়া মাহফিল ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের নির্বাচন ৫ সেপ্টেম্বর, সুষ্ঠু ভোটের আশ্বাস কমিশনের ব্রাহ্মণবাড়িয়া সমবায় ব্যাংকের বিশেষ সাধারণ সভা, চেয়ারম্যান জহিরুল ইসলাম ‘প্রয়াস’ থেকে পালিয়েছে ৪০ রোগী, মৃত্যুর ঘটনায় নেই মামলা কসবায় নিখোঁজের দুই দিন পর ডোবায় আ. লীগ নেতার লাশ সরাইলে মাদ্রাসা ও মসজিদের জায়গা অধিগ্রহণের প্রতিবাদে মানববন্ধন প্রধানমন্ত্রীর দিল্লি সফর এখনও চূড়ান্ত হয়নি মন্ত্রী-প্রতিমন্ত্রীর শপথ নিলেন আরও ৬ জন দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

প্রতারণার মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন চিত্রনায়িকা ববি

বিনোদন ডেস্ক   প্রিন্ট
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬   সর্বশেষ আপডেট : 11:47 am

প্রতারণার মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন চিত্রনায়িকা ববি

একটি প্রতারণা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন বাংলা চলচ্চিত্রের নায়িকা ইয়ামিন হক ববি। গতকাল বুধবার (১৫ জুলাই) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন।
ববির পক্ষে জামিন আবেদনের শুনানি করেন ঢাকা বারের সভাপতি অ্যাডভোকেট আনোয়ার জাহিদ ভূঁইয়া। শুনানি শেষে এক হাজার টাকা মুচলেকায় জামিনের আদেশ দেন আদালত। খোঁজ নিয়ে জানা গেছে, গত ১২ জুলাই ইটুই সলিউশনস লিমিটেড-এর সিনিয়র ম্যানেজার মেহেদি আলম প্রিন্স গুলশান থানায় ববিসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন।

Facebook Comments Box

Posted ১১:৪৭ এএম | বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

The Daily Sarod |