শিরোনাম
রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি ট্রেইনি অফিসার নিচ্ছে ওয়ান ব্যাংক সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩

পৌর ছাত্রলীগের “ছাত্র রাজনীতি ও বঙ্গবন্ধু শীর্ষক” আলোচনা সভা 

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ১৮ অগাস্ট ২০১৯   সর্বশেষ আপডেট : 11:11 pm

পৌর ছাত্রলীগের “ছাত্র রাজনীতি ও বঙ্গবন্ধু শীর্ষক” আলোচনা সভা 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে ছাত্র রাজনীতি ও বঙ্গবন্ধু শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেলে স্থানীয় শিল্পকলা একাডেমী মিলনায়তনে পৌর ছাত্রলীগ আয়োজিত সভায় প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রলীগের উপ দপ্তর সম্পাদক আব্দুল্লা আল মুন্সি।

অনুষ্ঠানে পৌর ছাত্রলীগের সভাপতি মিকাইল হোসেন হিমেলের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক স্বাধীন আল লিমনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল ও সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন শোভন।

সভায় বক্তারা, ছাত্রলীগ প্রতিষ্ঠা থেকে শুরু করে এর গৌরবময় ইতিহাস অর্জনে বঙ্গবন্ধুর অবদানের কথা তুলে ধরেন। এছাড়াও বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ করে দেশ ও সমাজের কল্যানে এগিয়ে আসতে ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

Facebook Comments Box

Posted ১১:১১ পিএম | রবিবার, ১৮ অগাস্ট ২০১৯

The Daily Sarod |