শিরোনাম
মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন

পোশাক খাতের রপ্তানি ঘুরে দাঁড়ানোয় বেড়েছে রপ্তানি আয়

অনলাইন ডেস্ক   প্রিন্ট
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬   সর্বশেষ আপডেট : 11:20 am

পোশাক খাতের রপ্তানি ঘুরে দাঁড়ানোয় বেড়েছে রপ্তানি আয়

তৈরি পোশাক খাতের রপ্তানি ঘুরে দাঁড়ানোয় চলতি বছর সেপ্টেম্বরে দেশের রপ্তানি আয় গত বছরের একই সময়ের তুলনায় ৮ দশমিক ৫৪ শতাংশ বেড়ে ৩ দশমিক ৯৩ বিলিয়ন ডলারে পৌঁছেছে। গতকাল বৃহস্পতিবার রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এই তথ্য প্রকাশ করেছে।
তবে গত বছরের তুলনায় রপ্তানি আয় বাড়লেও মাসভিত্তিক হিসাবে আগস্টের তুলনায় সেপ্টেম্বরে আয় কমেছে। গত মাসের তুলনায় এই আয় ১১ দশমিক ১১ শতাংশ কমেছে বলে জানায় ইপিবি।
ইপিবি জানায়, বিশ্ব বাজারে পণ্য রপ্তানিতে প্রতিযোগিতামূলক অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। বিশেষ করে তৈরি পোশাক খাতে প্রবৃদ্ধি হয়েছে।
ইপিবির তথ্য অনুযায়ী, চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম ছয় মাসে তৈরি পোশাক খাতে রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় ৬ দশমিক ১০ শতাংশ বেড়ে ১০ দশমিক ৫৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে।
এক বছরের ব্যবধানে তৈরি পোশাক খাতে রপ্তানি আয় সাড়ে আট শতাংশ বেড়ে ৩ দশমিক ০৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
ইপিবি আরও জানিয়েছে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে বাংলাদেশের পণ্য রপ্তানি আয় গত বছরের একই সময়ের তুলনায় ৬ দশমিক ৩৪ শতাংশ বেড়ে ১৩ দশমিক ০৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

Facebook Comments Box

Posted ১১:১৯ এএম | শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

The Daily Sarod |