ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
সোমবার, ২৭ জানুয়ারি ২০২০
সর্বশেষ আপডেট : 11:05 pm
পায়ুপথে করে আনা এক কেজি ১৪০ গ্রাম স্বর্ণসহ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। আটক স্বর্ণের বাজার মূল্য ৫৭ লাখ টাকা বলে জানা গেছে।
সোমবার দুবাই থেকে ঢাকায় আসা সারোয়ার আলম (৩৫) নামে ওই যাত্রীকে আটক করা হয়। তিনি চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার পশ্চিম দলাই গ্রামের মো. সোলায়মানের পুত্র।
বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপস অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, এমিরেটের ফ্লাইটে (ইকে ৫৮২) সারোয়ার আলম ঢাকা আসেন।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, সোমবার সারোয়ার আলম দুবাই থেকে ঢাকা আসেন। বিমানবন্দরের ক্যানোপি এলাকায় আসার পর তার আচরণ সন্দেহজনক হওয়ায় তাকে চ্যালেঞ্জ করে আর্মড পুলিশের দায়িত্বরত সদস্যরা। পরবর্তীতে তাকে বিমানবন্দর আর্মড পুলিশের হেফাজতে নিয়ে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি তার পায়ুপথে করে সোনা আনার কথা স্বীকার করেন। এরপর তার পায়ুপথ থেকে ৯টি সোনার বার উদ্ধার করা হয়। তার পকেটে পাওয়া যায় আরও ১৪৪ গ্রাম সোনার অলংকার।
আটক সরোয়ারের বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনের চোরাচালানবিরোধী ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানানো হয়েছে।
Posted ১১:০৫ পিএম | সোমবার, ২৭ জানুয়ারি ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya