শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

পশ্চিমবঙ্গে বিজেপি: বাংলাদেশে কোনো প্রভাব পড়বে?

অনলাইন ডেস্ক   প্রিন্ট
বুধবার, ০৬ মে ২০২৬   সর্বশেষ আপডেট : 8:34 pm

পশ্চিমবঙ্গে বিজেপি: বাংলাদেশে কোনো প্রভাব পড়বে?

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপি বড় জয় পেয়েছে৷ এই ফলাফল নিয়ে বাংলাদেশের আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে মনে করছেন বাংলাদেশের বিশ্লেষকেরা। তারা বলছেন, মাঠের রাজনীতির ভাষা নয়, দুই দেশের সম্পর্ক ঠিক হয় সরকারের নীতি অনুযায়ী৷ তবে তারা বলছেন বাংলাদেশকে সতর্ক থাকতে হবে কারণ, পশ্চিমবঙ্গে অভ্যন্তরীণ সংকট তৈরি হতে পারে৷ আর স্থানীয়ভাবেও বাংলাদেশ-বিরোধী কিছু তৎপরতা দেখা দিতে পারে৷ তার প্রভাব পড়তে পারে বাংলাদেশ সীমান্তে ও বাংলাদেশে৷ এবারের নির্বাচনে বিজেপি ভোট চাওয়ার ক্ষেত্রে বাংলাদেশ-বিরোধী প্রচারণাকে বেশ কাজে লাগিয়েছে৷ মুসলিম-বিরোধী প্রচারও ছিল অনেক৷
অবশ্য সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির বলছেন, ‘‘নির্বাচনের আগে রাজনৈতিক প্রচারণা ভিন্ন জিনিস৷ কিন্তু সরকারকে মাঝপথ দিয়ে চলতে হয়, মধ্যপন্থি হতে হয়৷ সেখানে উগ্রতার জায়গা খুব বেশি নেই৷ কারণ উগ্র হতে গেলেই নানা ধরনের জটিলতা তৈরি হবে৷ আইন-শৃঙ্খলার ক্ষতি হবে, ব্যবসা-বাণিজ্যের ক্ষতি হবে, কর্মসংস্থানের ক্ষতি হবে৷ তাই মমতা বলুন আর বিজেপি বলুন যারাই শাসন ক্ষমতায় থাকুক তারা এটা করতে চাইবে না বলেই আমার মনে হয়৷”
দুই দেশের সম্পর্ক একটি নতুন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘‘দুই দেশের সম্পর্ক একটা অ্যাডজাস্টমেন্টের মধ্য দিয়ে যাচ্ছে৷ এখন কেন্দ্রীয় সরকারে বিজেপি, রাজ্য সরকারেও বিজেপি৷ আর কেন্দ্রীয় সরকারের দৃষ্টিভঙ্গির বাইরে গিয়ে রাজ্য সরকারের খুব বেশি কিছু করার নেই৷ তাই আমি সতর্কভাবে আশাবাদী হতে চাই যে, ভারত সরকার গত দুই বছরে বুঝেছে যে বাংলাদেশের সাথে সম্পর্ক আগের মতো থাকবে না৷ বাংলাদেশ সমতার ভিত্তিতে মর্যাদাপূর্ণ সম্পর্ক চায়৷ আমরা সেই ভিত্তিতেই এগিয়ে যেতে চাই৷ তবে যদি পুশ-ইন করা, সীমান্তে গোলমাল করা বা কোনো কারণে যদি বাংলাদেশ বুঝতে পারে যে তারা পশ্চিমবঙ্গকে ব্যবহার করছে বাংলাদেশের বিরুদ্ধে, তাহলে তো সম্পর্ক স্বাভাবিক হবে না৷ এতে যে শুধু আমাদের ক্ষতি হবে তা নয়, তাদেরও ক্ষতি হবে৷”
বাংলাদেশের সঙ্গে তিস্তা পানিবণ্টন চুক্তি ঝুলে আছে দীর্ঘদিন ধরে৷ মোদী সরকার এই চুক্তিতে সম্মত হলেও মমতার রাজ্য সরকার এই চুক্তিতে সম্মত ছিল না বলেই করা যায়নি বলে কেন্দ্রীয় সরকারের ভাষ্য৷ এখন রাজ্যেও বিজেপি সরকার আসছে৷ তাহলে কি চুক্তি এবার হতে পারে? এই প্রশ্নের জবাবে সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলেন, ‘‘আসলে তখন ওটা একটা রাজনৈতিক বাতাবরণের কারণেই ওই রকম হয়েছে৷ তবে এখন দুই দেশ আবার আলোচনা শুরু করতে পারে৷”
আরেক সাবেক রষ্ট্রদূত ও কূটনীতিক মুন্সি ফয়েজ আহমেদ মনে করেন, ‘‘বাংলাদেশে আগের সরকারের আমলে তিস্তা চুক্তি যেখানে থেমে ছিল সেখান থেকে আবার শুরু করা যাবে বলে আমার মনে হয় না৷”
‘‘আসলে একটা কারণে তো চুক্তি আটকে ছিল না৷ আগে যেহেতু একটা অজুহাত ছিল যে মমতা সরকার এই চুক্তি চায় না, এখন সেই অজুহাত যেহেতু নেই, তাই আমরা তো চুক্তির আশা করতে পারি৷ আশা করতে তো দোষ নেই৷ এখন তো দুই দেশকে কথাবার্তা শুরু করতে হবে৷ আগে তো কথা হয়েছে৷ তবে আগের সরকার যেখানে কথা শেষ করেছিল সেখান থেকে শুরু করা যাবে বলে মনে হয় না৷ নতুন করে কথা শুরু করতে হবে,” বলে মনে করেন তিনি৷
মুন্সি ফয়েজ আহমেদ বলেন, পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসায় দুই দেশের সম্পর্কে কোনো নেতিবাচক পরিস্থিতির উদ্ভব হওয়ার আশঙ্কা নেই৷ ‘‘তবে নির্বাচনের সময় যে প্রচারণা দেখা গেছে তার প্রতিফলন এখন যদি পশ্চিমবঙ্গে পড়ে, কোনো সাম্প্রদায়িক সংকট তৈরি হয়, কোনো গোলযোগ হয়, তার প্রভাব বাংলাদেশের সীমান্তে এবং বাংলাদেশে পড়বে,” বলে আশঙ্কা করছেন তিনি৷
তবে মুন্সি ফয়েজ আহমেদও মনে করেন, ‘‘নির্বাচনের সময় ভোটের জন্য রাজনৈতিক প্রচারণা আর সম্পর্কের বাস্তবতা ভিন্ন জিনিস৷ পশ্চিমবঙ্গের সঙ্গে আমাদের সঙ্গে ব্যবসা-বাণিজ্যসহ আরো স্বার্থের বিষয় আছে৷ কেউই চাইবে না সেটা ক্ষতিগ্রস্ত হোক৷ আর কেন্দ্রীয় সরকারের তো একটা নীতি আছে৷ সেই নীতির বাইরে তো রাজ্য যেতে পারবে না৷ এখন দুই দেশের উচিত হবে সীমান্ত, পানি, ব্যবসা-বাণিজ্যসহ সব বিষয় আলাপ আলোচনার মাধ্যমে এগিয়ে নেয়া৷”
‘‘আর আমাদের সতর্ক থাকতে হবে৷ তবে অতি সতর্কতার কারণে আমরা যেন আগাম কোনো ব্যবস্থা বা উদ্যোগ না নিই৷ সেটা ঠিক হবে না,” বলেন তিনি৷
এদিকে, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ঢাকায় সাংবাদিকদের মঙ্গলবার জানিয়েছেন, ‘‘পশ্চিমবঙ্গের ক্ষমতার পালাবদলে পুশ ইনের ঘটনা ঘটলে ব্যবস্থা নেবে বাংলাদেশ।’’ সকালে রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাকায় সফররত মার্কিন প্রতিনিধিদলের সাথে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘‘তিস্তা চুক্তি পশ্চিমবঙ্গের নতুন সরকারের আমলে হবে কিনা, সে সিদ্ধান্ত নেবে ভারত।’’
সূত্র: ডয়চে ভেলে

Facebook Comments Box

Posted ৮:৩৪ পিএম | বুধবার, ০৬ মে ২০২৬

The Daily Sarod |