অনলাইন ডেস্ক
প্রিন্ট
রবিবার, ১০ মে ২০২৬
সর্বশেষ আপডেট : 10:32 am
পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৪৯২ জন বাংলাদেশি হজযাত্রী। ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।
হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্ক জানিয়েছে, গত শনিবার (৯ মে) দিবাগত রাত ৩টা নাগাদ সৌদি পৌঁছানো ৫০ হাজার ৪৯২ জন হজযাত্রীর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৫৯টি ফ্লাইটে ২৩ হাজার ৫৯১ জন সৌদি আর পৌঁছান। এছাড়াও সৌদি এয়ারলাইনসের ৪৮টি ফ্লাইটে জেদ্দায় পৌঁছেছেন ১৮ হাজার ৪২ জন হজযাত্রী। একই সাথে ফ্লাইনাস এয়ারলাইনস পরিচালিত ২২টি ফ্লাইটে আরও ৮ হাজার ৮৫৯ জন বাংলাদেশি পবিত্র হজ পালনের উদ্দেশে সৌদি আরব গেছেন। সবমিলিয়ে সরকারি মাধ্যমে ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি মাধ্যমে ৪৬ হাজার ৪২১ জন হজযাত্রী মধ্যপ্রাচ্যের দেশটিতে পৌঁছেছেন।
চলতি বছর পবিত্র হজ পালন করতে সৌদি আরজ এ পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১০ জন পুরুষ ও ২ জন নারী হজযাত্রী। যাদের মধ্যে মক্কায় ১০ জন এবং মদিনায় ২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্ক।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে চলতি বছরের পবিত্র হজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ লক্ষ্যে গত ১৮ এপ্রিল বাংলাদেশ থেকে জেদ্দার উদ্দেশে ছেড়ে যায় হজযাত্রীদের প্রথম ফ্লাইট। হজ পালন শেষে আগামী ৩০ মে থেকে হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হবে।
Posted ১০:৩১ এএম | রবিবার, ১০ মে ২০২৬
The Daily Sarod | Pijush Kanti Acharya