শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

পবিত্র ঈদে মিলাদুন্নবী(সাঃ) ১০ নভেম্বর

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
রবিবার, ২৭ অক্টোবর ২০১৯   সর্বশেষ আপডেট : 9:49 pm

পবিত্র ঈদে মিলাদুন্নবী(সাঃ) ১০ নভেম্বর

২৯ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় নতুন চাঁদ দেখার সাপেক্ষে ৩০ অক্টোবর বুধবার থেকে আরবি ১৪৪১ হিজরির ‘রবিউল আউয়াল’ মাসের গণনা শুরু হবে এবং আগামী ১০ নভেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবি (সাঃ) পালিত হবে।

রবিবার বাংলাদেশ অ্যাসট্রোনোমিক্যাল সোসাইটি (বিএএস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে হিজরি ১৪৪১ সনের ‘রবিউল আওয়াল’ মাসের চাঁদ দেখার সম্ভাবনা জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৮ অক্টোবর সোমবার সকাল ৯টা ৩৮ মিনিটে বর্তমান চাঁদের অমাবস্যা কলা পূর্ণ করে নতুন চাঁদের জন্ম হবে। চাঁদটি ওইদিন সন্ধ্যা ৫টা ২২ মিনিটে সূর্যাস্তের সময় দিগন্ত রেখা হতে ৪ ডিগ্রি উপরে ২৫৬ ডিগ্রি দিগংশে অবস্থান করবে এবং প্রায় ২৪ মিনিট দেশের আকাশে অবস্থান শেষে সন্ধ্যা ৫টা ৪৭ অস্ত যাবে। এ সময় চাঁদের কোনো অংশ আলোকিত থাকবে না এবং দেশের আকাশে একে দেখা যাওয়ার সম্ভাবনা নেই। চাঁদটি পরদিন ২৯ অক্টোবর, মঙ্গলবার ৫টা ২২ মিনিটে সূর্যাস্তের সময় দিগন্ত রেখা হতে ১৪ ডিগ্রি উচ্চতায় ২৪৬ ডিগ্রি দিগংশে অবস্থান করবে এবং প্রায় ১ ঘণ্টা ১০ মিনিট দেশের আকাশে অবস্থান শেষে সন্ধ্যা ৬টা ৩২ মিনিটে ২৫২ ডিগ্রি দিগংশে অস্ত যাবে। এ সময় চাঁদের ৩% অংশ আলোকিত থাকবে এবং দেশের আকাশ মেঘমুক্ত পরিষ্কার থাকলে একে বেশ স্পষ্টভাবেই দেখা যাবে। এই সন্ধ্যায় সূর্যাস্তের পর আকাশে উদিত চাঁদের বয়স হবে ৩১ ঘণ্টা ৪৪ মিনিট এবং সবচেয়ে ভালোভাবে দেখা যাবে সন্ধ্যা ৫টা ৫৩ মিনিটে।

সুতরাং, ইসলামী নিয়ম অনুযায়ী আগামী ২৯ অক্টোবর সন্ধ্যায় নতুন চাঁদ দেখার সাপেক্ষে ৩০ অক্টোবর ২০১৯, বুধবার থেকে আরবি ১৪৪১ হিজরীর ‘রবিউল আউয়াল’ মাসের গণনা শুরু হবে এবং আগামী ১০ নভেম্বর তারিখে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) পালিত হবে।

Facebook Comments Box

Posted ৯:৪৯ পিএম | রবিবার, ২৭ অক্টোবর ২০১৯

The Daily Sarod |