পথশিশুদের মাঝে ভালোবাসা ছড়িয়ে দিল ‘ঝরাপাতা’

আখাউড়া সংবাদদাতা   প্রিন্ট
বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারি ২০১৯   সর্বশেষ আপডেট : 10:27 pm

পথশিশুদের মাঝে ভালোবাসা ছড়িয়ে দিল ‘ঝরাপাতা’

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পথশিশুদের নিয়ে বিশ্ব ভালোবাসা দিবস উদযাপন করলো “ঝরাপাতা” নামে একটি সেচ্ছাসেবী সংগঠন। বৃহ¯পতিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরের দিকে সংগঠনটি উপজেলার নবাব চাইনিজ এন্ড রেস্টুরেন্টে বিশ্ব ভালোবাসা দিবস উদযাপনের আয়োজন করা হয়। এসময় আখাউড়া রেলওয়ে স্টেশনের সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে এক সাথে দুপুরের খাওয়া দাওয়া করেন সংগঠনের সদস্যরা। ভালোবাসা দিবসে সবার সাথে খেতে পেরে দারুণ খুশি শিশুরাও।

আয়োজকরা জানান, আমরা বাড়িতে তিনবেলা অন্তত খেতে পারি। কিন্তু আমাদের সমাজে এমন অনেক মানুষ যারা দুমুঠো ভাত খাওয়ার জন্য কপালে জুটেনা। আমরা চাই এমন মানুষদের পাশে থাকতে, যারা সমাজে বঞ্চিত-অবহেলিত। ভালোবাসা দিবসে আজকে তাদের বুকে তুলে নিতেই আমাদের এই আয়োজন।

এসময় ‘ঝরাপাতা’ সংগঠনের প্রতিষ্ঠাতা সাংবাদিক সাদ্দাম হোসাইন ছাড়াও উপস্থিত ছিলেন সিনথীয়া ঘোষ, লিমা আক্তার, হাসান মাহমুদ পারভেজ,সুমন ভূঁইয়া,সারওয়ার জাহান পথিক, সোহাগ মিয়া,সুব্রত দাস টিটু, মো. মামুন, মো. নাঈম, মো.আবির, মেহেদি হাসান, তুহিন সরকার প্রমুখ।

Facebook Comments Box

Posted ৯:৫৮ পিএম | বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারি ২০১৯

The Daily Sarod |