আখাউড়ায় মাদকসেবন করে সাথে নিয়ে আসতে গিয়ে তিন তরুণী ধরা!

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
সোমবার, ১৪ ডিসেম্বর ২০২০   সর্বশেষ আপডেট : 6:30 pm

আখাউড়ায় মাদকসেবন করে সাথে নিয়ে আসতে গিয়ে তিন তরুণী ধরা!

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদক সেবন করে বহন করার সময় তিন তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করলে তাদের জেলহাজতে পাঠায় আদালত। এর আগে রোববার রাত সাড়ে ১১টার দিকে তাদেরকে উপজেলার মনিয়ন্ধ ইউনিয়নের কর্নেলবাজার এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। এসময় তাদের সাথে থাকা আরও তিন তরুণকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া শহরের সরকারপাড়া এলাকার মোবারক চৌধুরীর মেয়ে মাহি আক্তার (২২), বনিকপাড়া স্টেশন রোড এলাকার নেহার মিয়ার মেয়ে নিশা আক্তার (২২), একই এলাকার মৃত জালাল মিয়ার মেয়ে সানজিদা আক্তার পায়েল (১৮), আখাউড়ার নিলাখাদ এলাকার আব্দুল হকের ছেলে ইকরাম হোসেন প্রকাশ একরাম (২০), মনিয়ন্দের আব্দুল মালেকের ছেলে কামরুল হাসান (২০) ও একই এলাকার ইদ্রিস মিয়ার ছেলে ইকরাম হোসেন হৃদয় (২২)।

মামলার তদন্তকারী কর্মকর্তা আখাউড়া থানার উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন জানান, ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে তিনটি মেয়ে মনিয়ন্দে মাদক সেবন করতে আসে। মনিয়ন্দে তাদের ছেলে বন্ধু থাকায় তাদের সাথে যোগাযোগ করে আসে। রাতে অপরিচিত তিন মেয়েকে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। স্থানীয়রা থানায় খবর দিলে রাতের টহলরত পুলিশ গিয়ে ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে আসা তিন মেয়ে ও স্থানীয় তিন তরুণকে আটক করে। এসময় তিন তরুণীর কাছে নিষিদ্ধ ভারতীয় মাদক ৪ বোতল স্কফ সিরাপ পাওয়ার যায়।

জসিম উদ্দিন আরও জানান, তিন তরুণী ও তিন তরুণকে জিজ্ঞাসাবাদ করলে জানায়, তারা সবাই স্কফ সিরাপ সেবন করে। তিন তরুণীর কাছে থেকে উদ্ধার হওয়া স্কফ সিরাপ গুলো তারা নিয়ে যাচ্ছিল। এই ঘটনায় তিন তরুণীর বিরুদ্ধে মাদক সেবন ও বহনের অপরাধে এবং তিন তরুণকে মাদক সেবনের অপরাধে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়।

রাফি/-

Facebook Comments Box

Posted ৬:৩০ পিএম | সোমবার, ১৪ ডিসেম্বর ২০২০

dainiksarod |