শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

নির্মাণ শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতে পদক্ষেপের সুপারিশ

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০১৯   সর্বশেষ আপডেট : 9:56 pm

নির্মাণ শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতে পদক্ষেপের সুপারিশ

নির্মাণ শিল্প (ইমারত) শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির বৈঠকে কাজের ক্ষেত্র অনুযায়ী দক্ষতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়।

জাতীয় সংসদ ভবনে বৃহস্পতিবার অনুষ্ঠিত বৈঠকটিতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. মুজিবুল হক। বৈঠকে কমিটি সদস্য প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, শাজাহান খান, মো. ইসরাফিল আলম, মো. নজরুল ইসলাম চৌধুরী ও শামসুন নাহার এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কমিটি সূত্র জানায়, নির্মাণ শিল্পে নিয়োজিত শ্রমিকদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে মন্ত্রণালয় কর্তৃক গৃহীত পদক্ষেপ নিয়ে আলোচনা শেষে শ্রমিকদের নিরাপত্তার স্বার্থে ও কর্মরত অবস্থায় ঝুঁকি হ্রাস করতে বিদ্যমান শ্রম আইন অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়া কমিটি কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ও শ্রম অধিদপ্তরের কাজের গতি বাড়াতে প্রয়োজনীয় জনবল বাড়াতে সুপারিশ করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৯:৪৩ পিএম | বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০১৯

The Daily Sarod |