নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
সর্বশেষ আপডেট : 11:10 pm
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি- ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সদ্য ঘোষিত নবগঠিত কমিটির পক্ষ থেকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন -ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ের মাঠ (ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ চত্বর) থেকে গতকাল বৃহস্পতিবার বিকাল ৩টায় জেলা বিএনপির উদোগে আনন্দ র্যালী শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের ট্যাংকেরপাড় লোকনাথ দিঘির মাঠে গিয়ে আনন্দ মিছিটি শেষ হয়।
মিছিলশেষে সমাবেশে কেন্দ্রীয় কমিটির অর্থনীতি বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিঃ খালেদ হোসেন মাহবুব শ্যামলের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজের পরিচালনায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জহিরুল হক খোকন, সহ সভাপতি এড. মোঃ শফিকুল ইসলাম, এড. গোলাম সারোয়ার খোকন, মোঃ আনিসুল ইসলাম ঠাকুর, এড. আনিসুর রহমান বুলবুল, আলহাজ্ব এবিএম মোমিনুল হক, এড. মোঃ তরিকুল ইসলাম রুমা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলী আজম, নূরে আলম সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক মোঃ আসাদুজ্জামান শাহীন, মনির হোসেন, জসিম উদ্দিন রিপন, মাঈনুল হোসেন চপল, সাবেক মেয়র ও জেলা বিএনপির সদস্য হাফিজুর রহমান মোল্লা কচি, আলহাজ্ব কবির আহমেদ, জেলা বিএনপির সাবেক আহবায়ক এড. আব্দুল মান্নান, মোঃ জসিম উদ্দিনসহ ৯টি উপজেলার ও পৌরসভার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইঞ্জি: শ্যামল বলেন, সামনে কঠিন পরীক্ষা, অর্ন্তবর্তী সরকার একেক দিন একেক সুরে কথা বলছেন, আজকে সংসদকে উপেক্ষা করে শাহাবাগীদের মাধ্যমে আইন প্রনয়ন চেষ্টা করছে। অর্ন্তবর্তী সরকার বিভিন্ন সময় সংস্কারের কথাও বলেন, অর্ন্তবর্তী সরকার যতই সংস্কার করুন তারেক রহমানের ৩১দফা এর মধ্যেই নিহীত। তারপরেও যদি কোন সংস্কার প্রয়োজন মনে করেন তাহলে অবিলম্বে ১টি সংস্কার করেন তার হলো সঠিক নির্বাচনী সংস্কার। সঠিক নির্বাচনী সংস্কারের মাধ্যমে নির্বাচনের ব্যবস্থা করুন। জনগণ যাকে ইচ্ছা তাকেই ভোট দেবে আগামী দিনে নির্বাচিত সরকার সকল সংস্কার করবে। এ শাহবাগের সংস্কার বাদ দিয়ে আগারগাঁও আমাদের যে সংসদ আছে সে সংসদের মাধ্যমে নির্বাচিত সরকার সকল সংস্কার করা হবে।
Posted ১১:১০ পিএম | বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
The Daily Sarod | Pijush Kanti Acharya