শিরোনাম
গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপককে ছুরিকাঘাত করে দুই লাখ টাকা ছিনতাই যুক্তরাষ্ট্রে ইউনূসকে হেনস্তাকারীদের ছাড় দেয়া হবে না: জাহেদ উর রহমান ট্রেনের ভুয়া টিকেট বানিয়ে বিক্রি, কালোবাজারিকে দণ্ড রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ

‘নিজের সন্তানের মতো ভাইকে ভালবেসেছি, সে আমার বুক খালি করে দিলো’

বিশেষ প্রতিনিধি   প্রিন্ট
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২০   সর্বশেষ আপডেট : 1:47 am

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের কামরুল ইসলাম (১০) ও শিফা আক্তার (১৪) নামের ভাই-বোনকে জবাইকে করে হত্যার ঘটনায় ঘাতক মামা বাদল মিয়ার ফাঁসি দাবি করেছে নিহতদের মা হাসিনা আক্তার। গত ২৪ আগস্ট রাতে উপজেলার সাহেবনগর গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় ঘাতক নিহতদের আপন মামা বাদল মিয়াকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

এই ঘটনার পর নিহতদের পরিবারে চলছে শোকের মাতম। কিছুক্ষণ পর পর সন্তানদের শোকে বিলাপ করছে মা হাসিনা আক্তার। ফাঁসি দাবি করেছে সন্তানদের হত্যাকারী নিজের আপন ভাই বাদল মিয়ার।

নিহতদের মা হাসিনা আক্তার বলেন, আমার দুই ভাইয়ের মধ্যে একজন প্রতিবন্ধী ও বাদল মিয়া ছিল সুস্থ। আমি তাকে (ঘাতক বাদল মিয়া) কোন দিন ভাই হিসেবে দেখিনি। বাবা মারা যাওয়ার আগে বাদলকে আমার হাতে তুলে দিয়ে গিয়েছিলেন। আমি আমার সন্তানের মতো তাকে আদর করেছি। আমি চেয়েছিলাম তাকে প্রতিষ্ঠিত করতে।

তিনি বলেন, আমি আমার ভাই বাদল মিয়াকে বাহরাইন থাকতে গাড়ি কিনে চালাতে ১৩ লাখ টাকা দিয়েছি। এরমধ্যে ৩লাখ টাকা সে ফেরত দিয়েছে। সম্প্রতি সে একটি মামলায় আমার বাড়িতে আত্মগোপনে ছিল। হত্যাকাণ্ডের ঘটনার কিছুদিন আগে বলেছিল ১৮আগস্ট সে ২লাখ টাকা ফেরত দিবে। কিন্তু না দিয়ে এরপর বলল ২০আগস্ট দিবে, সেই তারিখেও না দিয়ে আবার বলল ২৩ আগস্ট টাকা দিবে। বাদল নিজ থেকেই টাকা ফেরত দেওয়ার কথা বলেছে, আমি কোন দিন তার কাছে পাওনা টাকা চাইনি। হত্যাকাণ্ডের দিন ২৩ আগস্ট দুপুরের সে বলল বিকেলে টাকা দিবে। কিন্তু সেই দিন সে কি করলো!

তিনি আরও বলেন, আমার বুক খালি করে দিয়েছে। আমি তার ফাঁসি চাই। আর যেন কেউ এমন ভাইকে বিশ্বাস না করে। সে আমার তিনসন্তানের মধ্যে দুইটি সন্তানকে শেষ করে ফেলেছে। তাকে বলুন আমার সন্তানদের ফেরত দিতে, যত টাকা লাগে আমি দিব। আমি টাকা পয়সা দিয়ে কি করব, যদি সন্তানই না থাকে। তাকে যেন তিল তিল করে ফাঁসি দেওয়া হয়। মানুষ জানুক কোন বোন যেন তার ভাইকে বিশ্বাস না করে।

এদিকে বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হত্যাকাণ্ডের কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছে বাদল মিয়া।

-এএইচ রাফি/-

Facebook Comments Box

Posted ১:২৯ এএম | শুক্রবার, ২৮ অগাস্ট ২০২০

The Daily Sarod |