শিরোনাম

নাসিরনগরে সেপটিক ট্যাংকের ভেতর থেকে তিন নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
সোমবার, ১৫ এপ্রিল ২০২৪   সর্বশেষ আপডেট : 10:38 am

নাসিরনগরে সেপটিক ট্যাংকের ভেতর থেকে তিন নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক থেকে ৩ নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১৪ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার গুনিয়াউক ইউনিয়নের গুটমা গ্রামে একটি নির্মাণাধীন ভবন থেকে দমকলকর্মীরা তাদের মরদেহ উদ্ধার করেন।

নিহতরা হলেন, হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার আদাউর ইউনিয়নের সম্পদপুর গ্রামের মৃত নজব আলীর ছেলে মো. চুনু মিয়া(২৫), একই এলাকার আতিক মিয়ার ছেলে সম্রাট মিয়া (২০) ও উপজেলার কৃষ্ণনগর গ্রামের মৃত ফজলুল হকের ছেলে মো. আলম মিয়া(২২)।

বিষয়টি নিশ্চিত করেছেন নাসিরনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহাগ রানা। তিনি জানান, স্থানীয় আব্দুল আহাদ নামের এক ব্যক্তির বিল্ডিংয়ের নির্মাণ কাজ চলছে। সেখানে সেপটিক ট্যাংক নির্মাণ করা হয়েছে। যা নির্মাণের পর বন্ধ ছিল। ধারণা করা হচ্ছে, নির্মাণাধীন সেই ট্যাংকের ফিনিশিং কাজ করতে শ্রমিকরা এর ভেতরে যায়। সেখানে বন্ধ থাকায় গ্যাস তৈরি হওয়া শ্রমিকরা দমবন্ধ হয়ে মারা যায়। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে না পেলে তাদের মৃত্যুর সঠিক কারণ বলা যাচ্ছে না।

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে।

Facebook Comments Box

Posted ১০:৩৮ এএম | সোমবার, ১৫ এপ্রিল ২০২৪

The Daily Sarod |