https://www.jac-recruitment.sg/?source=google.com

নাসিরনগরে সেতু থেকে পড়ে শিশুর মৃত্যু

নাসিরনগর উপজেলা প্রতিনিধি   প্রিন্ট
রবিবার, ১০ অগাস্ট ২০২৫   সর্বশেষ আপডেট : 11:34 pm

নাসিরনগরে সেতু থেকে পড়ে শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সেতু থেকে পড়ে গিয়ে পানিতে ডুবে নাঈম আহমেদ নামে ১২ বছরের এক শিশু মারা গেছে। রবিবার সকালে উপজেলার চাতলপাড় ইউনিয়নের বড়নগর গ্রামে এ ঘটনা ঘটে। চাতলপাড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, বড়নগর গ্রামের সোলায়মান মিয়ার ছেলে নাঈম সেখানকার প্রাথমিক বিদ্যালয়ের পিছনের দিকের একটি সেতুতে খেলা করছিলো। এ সময় হঠাৎ সে পড়ে গিয় পানিতে ডুবে যায়। স্থানীয় লোকজন তাকে একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শিশুটি সাঁতার জানতো না বলে স্থানীয় সূত্র জানায়।

Facebook Comments Box

Posted ১১:৩৪ পিএম | রবিবার, ১০ অগাস্ট ২০২৫

dainiksarod |