শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

নাসিরনগরে সাবেক দুই এমপি-৮ ইউপি চেয়ারম্যানসহ ১১৮জনের নামে মামলা

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
রবিবার, ০১ সেপ্টেম্বর ২০২৪   সর্বশেষ আপডেট : 9:12 pm

নাসিরনগরে সাবেক দুই এমপি-৮ ইউপি চেয়ারম্যানসহ ১১৮জনের নামে মামলা

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও বিস্ফোরণের অভিযোগে সাবেক দুই এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতাকর্মী সহ ১১৮ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। রোববার (১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (নাসিরনগর) ১ম আমলী আদালতে উপজেলা কৃষক দলের সদস্য সচিব শাহা আলম পাঠান বাদি হয়ে এই মামলার আবেদন করেন। মামলায় অজ্ঞাত আরও ২০০/৩০০ জনকে আসামি করা হয়েছে।

মামলার উল্লেখযোগ্য আসামীদের মধ্যে রয়েছেন, ব্রাহ্মণবাড়িয়া- (নাসিরনগর) সংসদীয় আসনের সদ্য সাবেক এমপি একে একরামুজ্জামান সুখন, সাবেক এমপি বিএম ফরহাদ হোসেন সংগ্রাম, কৃষক লীগের কেন্দ্রীয় অর্থ সম্পাদক নাজির মিয়া, তার স্ত্রী সদ্য সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান রুমা আক্তার, সাবেক চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান, গোয়ালনগর ইউপি চেয়ারম্যান আজহারুল হক, ভলাকুট ইউপি চেয়ারম্যান রুবেল মিয়া,গুনিয়াউক ইউপি চেয়ারম্যান জিতু মিয়া, ফান্দাউক ইউপি চেয়ারম্যান ফারুকুজ্জামান, পূর্ব ভাগ ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন, হরিপুর ইউপি চেয়ারম্যান ফারুক মিয়া, চাতলপাড় ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, চাপরতলা ইউপি চেয়ারম্যান মনসুর আলী ভূইয়া, সাবেক ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান আখি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অসীম পাল প্রমুখ।

এজহারে উল্লেখ করা হয়, গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আসামীরা ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে করে স্প্রিন্টারের কয়েকজন আঘাতপ্রাপ্ত হয়ে মারাত্বক ভাবে রক্তাক্ত জখম হয় এবং জানমালের মারাত্বক ক্ষতি সাধন করে এবং ছাত্রজনতার শান্তিপূর্ণ সমাবেশকে ছত্রভঙ্গ করে। আসামীদের হাতে থাকা পেট্রোল দিয়া ঘটনাস্থলের আশেপাশের দোকান পাঠ, স্থাপনা, বিএনপি’র দলীয় কার্যালয়ের অফিস কক্ষ ও পথচারী লোকজনের রক্ষিত ১৫/২০টি মোটর সাইকেল পেট্রোল ছিটিয়ে আগুন জ্বালিয়ে দেয়।

ব্রাহ্মণবাড়িয়া আদালতের পুলিশ পরিদর্শক কাজি দিদারুল আলম জানান, বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়েছে। মামলাটি নথিভুক্ত করতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশনা প্রদান করেছেন।

Facebook Comments Box

Posted ৯:১২ পিএম | রবিবার, ০১ সেপ্টেম্বর ২০২৪

The Daily Sarod |