শিরোনাম
গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি ট্রেইনি অফিসার নিচ্ছে ওয়ান ব্যাংক সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩ ব্রাহ্মণবাড়িয়ায় বেড়েছে পূজামণ্ডপ, প্রশাসনের নানা প্রস্তুতি

নাসিরনগরে সর্বাধিক দিন লাইব্রেরিতে এসে বই পড়ে পেলেন পুরস্কার

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪   সর্বশেষ আপডেট : 11:17 pm

নাসিরনগরে সর্বাধিক দিন লাইব্রেরিতে এসে বই পড়ে পেলেন পুরস্কার

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা পাবলিক লাইব্রেরি। ভবনের ভেতর অনেকটা জরাজীর্ণ। নানান রকমের কিছু বই এই লাইব্রেরিতে থাকলেও ছিল না তেমন পাঠক। প্রতিদিন গড়ে এক বা দুইজন শিক্ষার্থী এই লাইব্রেরিতে আসতেন। এই অবস্থায় লাইব্রেরিতে পাঠক ফেরাতে উদ্যোগ নিলেন নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইমরানুল হক ভূইয়া। চলতি বছরের ফেব্রুয়ারিতে সপ্তাহ ব্যাপী বই মেলায় ঘোষণা দিলেন, লাইব্রেরিতে সর্বাধিক উপস্থিত পাঠক পাবেন পুরস্কার। সেই ঘোষণায় বেড়েছে নাসিরনগর পাবলিক লাইব্রেরিতে পাঠক উপস্থিতি।

মঙ্গলবার (১৯ মার্চ) বিকেলে গত ফেব্রুয়ারি মাসে পাবলিক লাইব্রেরিতে সর্বাধিক উপস্থিত হয়ে বই পড়ায় ৯জন শিক্ষার্থীকে পুরস্কৃত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

পুরস্কার পাওয়া শিক্ষার্থীরা হলেন, বালিকা ক্যাটাগরিতে যৌথভাবে প্রথম হয়েছেন ছাত্রী শেখ সুমাইয়া ও ঐশী সরকার, যৌথভাবে ২য় হয়েছে ইসরাত জাহান ও হাফসা বেগম এবং ৩য় হয়েছে সুমাইয়া জাহান। বালক ক্যাটাগরিতে প্রথম অময় সরকার, ২য় সৌমক রায়, ৩ যৌথ ভাবে হয়েছে অয়ন সূত্রধর ও অনির্বান দাস।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন মুহাম্মদ ইমরানুল হক ভূইয়া। উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা ইকবাল মিয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজহারুল ইসলাম, আশুতোষ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আব্দুর রহিম প্রমুখ।

নাসিনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইমরানুল হক ভূইয়া বলেন, বাংলাদেশের অনেক উপজেলায় পাবলিক লাইব্রেরি নেই। এটি নাসিরনগরের সৌভাগ্য যে উপজেলায় একটি পাবলিক লাইব্রেরি আছে। আমি উপজেলায় যোগদানের পর উপজেলা প্রশাসন পরিচালিত পাবলিক লাইব্রেরি ভিজিট করতে গিয়ে দেখতে পাই প্রতিদিন দুই/তিনজন মাত্র পাঠক লাইব্রেরিতে আসেন। পরে ফেব্রুয়ারি মাসে আয়োজিত অমর একুশে বইমেলায় আমি ঘোষণা দিয়েছিলাম পাবলিক লাইব্রেরিতে যারা সর্বাধিক দিন উপস্থিত থেকে সর্বোচ্চ বই পড়বেন, তারা আমার পক্ষ থেকে পুরস্কার পাবেন। পাশাপাশি লাইব্রেরিটি সংস্কার করা হচ্ছে। ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারি মাসে সর্বাধিক দিন উপস্থিত থেকে সর্বোচ্চ বইয়ের পাঠকগণকে আমরা পুরস্কৃত করেছি।

Facebook Comments Box

Posted ১১:১৭ পিএম | মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

The Daily Sarod |