নাসিরনগর উপজেলা প্রতিনিধি
প্রিন্ট
শুক্রবার, ২৩ মে ২০২৫
সর্বশেষ আপডেট : 7:58 pm
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে একটি লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছো। গতকাল বৃৃহস্পতিবার (২২ মে) দিবাগত মধ্যরাতে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের তিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নারীসহ ৯ জন আহত হয়েছেন। এছাড়া মরদেহেও ধারালো অস্ত্র দিয়েয়ে হামলা করা হয়েছে।
আহতরা জানান, নাসিরনগর উপজেলার পূর্বভাগ ইউনিয়নের মুকবুলপুর গ্রামের ছবদর আলী নামে এক বৃদ্ধ ক্যান্সারে আক্রান্ত হয়ে গতকাল রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মারা যান। নিহতের মরদেহ নিয়ে অ্যাম্বুলেন্সে করে বাড়িতে ফিরছিলেন স্বজনরা। পথিমধ্যে রাত ১টার দিকে তিলপাড়া এলাকায় সড়কে গাছ ফেলে অ্যাম্বুলেন্সের গতিরোধ করে দেশীয় অস্ত্রসহ ডাকাত দল হামলা করে। এ সময় অ্যাম্বুলেন্সে থাকা নারীসহ ৯ জনকে মারপিট করে ডাকাতরা। একপর্যায়ে তাদের কাছ থেকে ১০টি মোবাইলফোন ও অর্ধলক্ষাধিক টাকা লুটে নেয় তারা।
মৃত ছবদর আলীর ছেলে আলমগীর মিয়া জানান, ডাকাতরা দেশীয় অস্ত্র দিয়ে তার বাবার মরদেহেও আঘাত করে। যা খুবই কষ্টজনক। এ ঘটনায় থানায় মামলা করবেন বলে জানান তিনি।
নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খাইরুল আলম জানান, ডাকাতির খবর তারা পেয়েছেন। লুটে নেয়া জিনিসপত্র উদ্ধারের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।
Posted ৭:৫৮ পিএম | শুক্রবার, ২৩ মে ২০২৫
dainiksarod | Pijush Kanti Acharya