শিরোনাম
মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন
সাংবাদিকের উপর হামলা:

নাসিরনগরে বিএনপির সেক্রেটারিসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

নাসিরনগর উপজেলা প্রতিনিধি   প্রিন্ট
রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫   সর্বশেষ আপডেট : 10:30 pm

নাসিরনগরে বিএনপির সেক্রেটারিসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে একুশে প্রথম প্রহরে শহীদ মিনারে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকের উপর হামলার ঘটনায় উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদকসহ পাঁচজনের নাম উল্লেখ থানায় মামলা দায়ের হয়েছে। ভুক্তভোগী সাংবাদিক আব্দুল্লাহ আল মাহমুদ বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। ওই মামলায় অজ্ঞাতনামা আরো ২০-২৫ জনকে আসামী করা হয়।

ভুক্তভোগী সাংবাদিক আব্দুল্লাহ আল মাহমুদ দৈনিক কালবেলা ও এনটিভি অনলাইনে নাসিরনগর উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।

আহত আব্দুল্লাহ আল মাহমুদ জানান, বৃহস্পতিবার রাতে সংবাদ সংগ্রহ করতে তিনি শহীদ মিনারে যান। এ সময় শহীদ মিনারে উপস্থিত ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীরা জাতীয় নাগরিক কমিটির  দুই কর্মীকে ছাত্রলীগ বলে পেটাতে থাকে। ঘটনাটি মাহমুদ তার মোবাইল ফোনে ধারণ করতে গেলে উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক কে. এম. বশির উদ্দিন তুহিন ও তার সমর্থকেরা সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নিয়ে তাকে মারধর করা হয়।

নাসিরনগর থানার উপ-পরিদর্শক (এস.আই) মোহাম্মদ নূরে আলম জানান, সাংবাদিকের উপর হামলার ঘটনায় শনিবার রাতে থানায় মামলাটি নথি করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত আসামীদেরকে ধরতে পুলিশের অভিযান চলছে।

Facebook Comments Box

Posted ১০:৩০ পিএম | রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Sarod |