শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

নাসিরনগরে দুই মেম্বার গ্রুপের মধ্যে সংঘর্ষ, আহত-১৫

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ১৩ এপ্রিল ২০২৪   সর্বশেষ আপডেট : 10:09 pm

নাসিরনগরে দুই মেম্বার গ্রুপের মধ্যে সংঘর্ষ, আহত-১৫

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জমিতে সেচের পানি দেওয়াকে কেন্দ্র করে সাবেক ও বর্তমান মেম্বার গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষে ১৫জন আহত হয়েছে। শনিবার ( ১৩ এপ্রিল) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার চাতলপাড় ইউনিয়নের ঘুজিয়াখাইল গ্রামে এই সংঘর্ষ চলে। এই ঘটনায় ৪জনকে আটক করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য খায়রুল পাঠানের গোষ্ঠির মাসুদ পাঠান কৃষি জমিতে সেচের পানি পাম্প পরিচালনা করে ব্যবসা করেন। জমিতে পানি দেওয়ার পর সে টাকা উত্তোলন করেন। কিন্তু সম্প্রতি সাবেক ইউপি সদস্য মারফত আলীর গোষ্ঠির এক ব্যক্তির জমিতে পানি দিলেও সে মাসুদকে টাকা দেয়নি। এনিয়ে শনিবার দুইপক্ষ বাকবিতণ্ডা থেকে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই সংঘর্ষে অন্তত ১৫জন আহত হয়েছেন। এরমধ্যে ৭জনকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। বাকিরা জেলা সদর হাসপাতাল ও স্থানীয় ভাবে চিকিৎসা নিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে নাসিরনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহাগ রানা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এই ঘটনায় ৪জনকে আটক করা হয়েছে এবং ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা আছে।

Facebook Comments Box

Posted ১০:০৯ পিএম | শনিবার, ১৩ এপ্রিল ২০২৪

The Daily Sarod |