শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

নাসিরনগরে জাল ভোট দিতে বাধা, পোলিং অফিসারকে মারধর

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
বুধবার, ০৮ মে ২০২৪   সর্বশেষ আপডেট : 9:48 pm

নাসিরনগরে জাল ভোট দিতে বাধা, পোলিং অফিসারকে মারধর

উপজেলা পরিষদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জাল ভোট দিতে না দেওয়ায় পোলিং অফিসারকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (০৮ মে) বেলা ১১টার দিকে উপজেলার চাতলপাড় ইউনিয়নের রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভোটারদের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। ফলে কেন্দ্রটিতে কিছুটা ধীরগতিতে চলছে ভোটগ্রহণ।

রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার পলাশ মজুমদার জানান, বেলা ১১টার দিকে ভাইস চেয়ারম্যান প্রার্থী হুমায়ূন কবির (চশমা প্রতীক) তার কয়েকজন সমর্থক নিয়ে কেন্দ্রে প্রবেশ করেন। এরপর তার সমর্থকরা জাল ভোট দিতে চাইলে কর্মরত পোলিং অফিসার ফয়সাল ইসলাম বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে প্রার্থীর সমর্থকরা পোলিং অফিসারকে চড়-ধাপ্পড় মারতে থাকেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

তিনি জানান, কেন্দ্রটিতে মোট ভোটার সংখ্যা ২ হাজার ৯৯০টি। এর মধ্যে দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে মাত্র ২৪২টি।

এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন বলেন, ওই কেন্দ্রের পরিস্থিতি শান্ত রয়েছে। পোলিং অফিসারকে মারধরে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এর আগে সকাল ৮টায় নাসিরনগর ও সরাইল উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। দুই উপজেলার মোট ১৭৭টি কেন্দ্রে চলা ভোটগ্রহণ শেষ হবে বিকেল ৪টায়। নির্বাচনে চেয়ারম্যান পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর ভোটার সংখ্যা ৫ লাখ ২৬ হাজার ৯৩০ জন।

Facebook Comments Box

Posted ৯:৪৮ পিএম | বুধবার, ০৮ মে ২০২৪

The Daily Sarod |