https://www.jac-recruitment.sg/?source=google.com
শিরোনাম
আড়াই বছর ধরে শিক্ষকের স্বামীর ‘নগদে’ শিক্ষার্থীর উপবৃত্তির টাকা! নিশাত হত্যা মামলায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের সূচি প্রকাশ ইরানে তীব্র মার্কিন হামলা, বিভিন্ন জায়গায় বিস্ফোরণ সংবিধানে ফিরলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কসবায় ব্যাংক কর্মকর্তা হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন নিবন্ধিত নিউজ পোর্টালগুলোতে সরকারি বিজ্ঞাপন চালুর দাবি ব্রাহ্মণবাড়িয়ায় মাছের ড্রামে করে পাচার হচ্ছিল অর্ধকোটি টাকার ভারতীয় শাড়ি ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ: ডোনাল্ড ট্রাম্প আখাউড়া স্থলবন্দরে আশানুরূপ বাড়েনি রপ্তানি আয়, কমেছে রাজস্বও

নাসিরনগরের ভলাকুট ইউপি চেয়ারম্যান রুবেল গ্রেফতার

নাসিরনগর উপজেলা প্রতিনিধি   প্রিন্ট
রবিবার, ২০ এপ্রিল ২০২৫   সর্বশেষ আপডেট : 5:46 pm

নাসিরনগরের ভলাকুট ইউপি চেয়ারম্যান রুবেল  গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিস্ফোরক মামলায় ভলাকুট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য রুবেল মিয়াকে গ্রেফতার করেছে নাসিরনগর থানা পুলিশ। শনিবার দিবাগত রাতে ভলাকুট ইউনিয়নের ভলাকুট গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতে ১১৮ জনকে আসামি করে বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন নাসিরনগর উপজেলা কৃষকদলের সদস্য সচিব শাহ আলম পাঠান। ওই মামলার ২৭ নং আসামী নাসিরনগর উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য রুবেল চেয়ারম্যান।

নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো খাইরুল আলম বলেন, আটক  রুবেল মিয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা রয়েছে। পুলিশ ভলাকুট ইউনিয়নের ভলাকুট গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করেছে।

Facebook Comments Box

Posted ৫:৪৬ পিএম | রবিবার, ২০ এপ্রিল ২০২৫

dainiksarod |