শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা
পূর্ব শত্রুতার জেরে

নাসিরনগরের দুই গ্রুপের সংঘর্ষে নিহত এক

নাসিরনগর উপজেলা প্রতিনিধি   প্রিন্ট
শুক্রবার, ০৯ মে ২০২৫   সর্বশেষ আপডেট : 8:29 pm

নাসিরনগরের দুই গ্রুপের সংঘর্ষে নিহত এক
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্ব শত্রুতার জেরে গ্রামের দুই গোষ্ঠীর সংঘর্ষে আক্কেল আলী (৫৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। শুক্রবার (৯ মে) দুপুরে উপজেলার গোয়ালনগর ইউনিয়নের সোনাতোলা গ্রামে এই ঘটনা ঘটে। চাতলপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ রফিকুল ইসলাম হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত আক্কেল আলী পূর্বপাড়ার মৃত লাল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গোয়ালনগর ইউনিয়নের সোনাতোলা গ্রামের সালাম মেম্বারের পক্ষ এবং আলী আজগরের পক্ষের মধ্যে বেশ কয়েক মাস ধরে চরম ঝগড়া-বিবাদ ও সংঘর্ষ চলে আসছিল। আজ বেলা সাড়ে ১১টার দিকে পূর্বের ঘটনার জের ধরে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই আক্কল আলী মারা যান।
ঘটনাস্থলে দায়িত্বরত চাতলপাড় পুলিশ ফাঁড়ির এসআই আল আমিন জানান, তারা লাশের সুরতহাল করছেন এবং আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।
তিনি আরও জানান, নিহতের কপালে মাথার ঠিক উপরে আঘাতের চিহ্ন দেখা গেছে। স্থানীয়রা ইট অথবা লাঠির আঘাতের কথা বলছেন।
গোয়ালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল হক  জানান, পূর্বের ঘটনার জের ধরেই আজকের এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।
উল্লেখ্য, এই গ্রামে গত চার মাসে গোষ্ঠীগত সংঘর্ষে আক্কল আলীসহ উভয় পক্ষের মোট তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
Facebook Comments Box

Posted ৮:২৯ পিএম | শুক্রবার, ০৯ মে ২০২৫

The Daily Sarod |