নাসিরনগর উপজেলা প্রতিনিধি
প্রিন্ট
শনিবার, ০৫ জুলাই ২০২৫
সর্বশেষ আপডেট : 8:06 pm
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আধিপত্য বিস্তার নিয়ে দুই দলের সংঘর্ষে সোহরাব মিয়া (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।নিহত সোহরাব চাতলপাড় ইউনিয়ন ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক ছিলেন বলে নিশ্চিত করেছেন জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তী।এ ঘটনায় আরো অন্তত ৩০ জন আহত হয়েছে।তাদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে।
শনিবার (০৫ জুলাই) দুপুরে উপজেলার চাতলপাড় ইউনিয়নের চাতলপাড় বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে৷
পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে চাতলপাড় ইউনিয়নের কাঁঠালকান্দি গ্রামের উল্টা গোষ্ঠি ও মোল্লা গোষ্ঠির মধ্যে বিরোধ চলছে। এর জেরে শনিবার সকালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়৷ পরে দুপুর ১টার দিকে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। প্রায় ১ ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে মোল্লা গোষ্ঠির সমর্থক ছা্ত্রদল নেতা সোহরাব মিয়া মারা যান। এ ঘটনায় আহত হন অন্তত ৩০ জন।
সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার তপন সরকার জানান, কয়েক মাস ধরেই দুই গোষ্ঠির মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলছে। এর জেরেই সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
Posted ৮:০৬ পিএম | শনিবার, ০৫ জুলাই ২০২৫
dainiksarod | Pijush Kanti Acharya