নবীনগরে দুই অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেলো সবজি ব্যবসায়ীর

অনলাইন ডেস্ক   প্রিন্ট
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬   সর্বশেষ আপডেট : 7:57 pm

নবীনগরে দুই অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেলো সবজি ব্যবসায়ীর
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ব্যাটারিচালিত দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. ধন মিয়া (৭০) নামে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশা চালকসহ আরও দুইজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার (২৩ জুন) দুপুরে উপজেলার শিবপুর ইউনিয়নের ওয়ারুক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ধন মিয়া উপজেলার শিবপুর ইউনিয়নের আটিয়ারা গ্রামের মৃত সোলায়মান মিয়ার ছেলে। তিনি শিবপুর বাজারে সবজি বিক্রি করতেন৷
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৮টার দিকে ধন মিয়া শিবপুর বাজারে সবজি বিক্রি করতে যান৷ বিক্রি শেষে দুপুরে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ওয়ারুক এলাকায় বিপরীত দিক থেকে আসা আরেকটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেলে ধন মিয়াসহ কয়েকজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ধন মিয়াকে মৃত ঘোষণা করেন।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
Facebook Comments Box

Posted ৭:৫৭ পিএম | মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

The Daily Sarod |