শিরোনাম
গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি ট্রেইনি অফিসার নিচ্ছে ওয়ান ব্যাংক সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩ ব্রাহ্মণবাড়িয়ায় বেড়েছে পূজামণ্ডপ, প্রশাসনের নানা প্রস্তুতি
হাজারো নেতাকর্মী নিয়ে দেখালেন রিভিউ চিহ্ন

নবীনগরে একমঞ্চে মনোনয়ন বঞ্চিত ৭ প্রার্থী

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫   সর্বশেষ আপডেট : 1:08 pm

নবীনগরে একমঞ্চে মনোনয়ন বঞ্চিত ৭ প্রার্থী
একসঙ্গে একমঞ্চে দাঁড়িয়ে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বিএনপির মনোনীত প্রার্থীকে ‘অযোগ্য’ আখ্যায়িত করে প্রার্থী রিভিউ বা পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন মনোনয়ন বঞ্চিত ৭ প্রার্থী।  আজ বুধবার (১৯ নভেম্বর) বিকেলে নবীনগর উপজেলার মাঠে আয়োজিত জনসমাবেশ  এ দাবি জানান তারা। রাষ্ট্র মেরামতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের দাবিতে নবীনগর উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি এ জনসমাবেশের আয়োজন করে।
ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন নবীনগর উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুল মান্নান। জনসমাবেশে মনোনয়ন বঞ্চিত প্রার্থীরা ছাড়াও উপস্থিত বিএনপি ও অঙ্গসহযোগি সংগঠনের হাজারো নেতাকর্মী ও সমর্থক রিভিউ চিহ্ন দেখিয়ে প্রার্থী পুনর্বিবেচনার দাবি জানান।
নবীনগর উপজেলা বিএনপির সাধারণ নাজমুল করিমের সভাপতিত্বে জনসমাবেশে বক্তব্য রাখেন, মনোনয়ন বঞ্চিত প্রার্থী তকদীর হোসেন জসিম, কাজী নাজমুল হোসেন তাপস, সালাউদ্দিন ভূঁইয়া শিশির, কে. এম. মামুন অর রশীদ, রাজীব আহসান চৌধুরী ও সায়েদুল হক সাঈদ।
জনসমাবেশে বক্তারা বলেন, দল মনোনীত প্রার্থী আব্দুল মান্নান যোগ্য না। নিজ গ্রামেও কোনো গ্রহণযোগ্যতা নেই। দলের তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। তিনি এখন আওয়ামী লীগকে পুনর্বাসনের কাজ করছেন। নবীনগর আসনে বিএনপির জয়ের জন্য মনোনয়নটি পুনর্বিবেচনার দাবি জানান বক্তারা।
Facebook Comments Box

Posted ৮:৩৪ পিএম | বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

The Daily Sarod |