শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

নতুন ল্যাপটপ পাওয়া যাবে মাত্র ৫৪৯৯ টাকায়!

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
রবিবার, ২৩ জুন ২০১৯   সর্বশেষ আপডেট : 3:37 pm

নতুন ল্যাপটপ পাওয়া যাবে মাত্র ৫৪৯৯ টাকায়!

খবরটা অবিশ্বাস্য নয়! আমেরিকান ব্র্যান্ড আইলাইফের জেড এয়ার লাইট মডেলের ল্যাপটপটি মাত্র ৫ হাজার ৪৯৯ টাকায় পাওয়া যাবে দেশের সবচেয়ে বড় অনলাইনশপ দারাজে।

সীমিত স্টকের এই অফারে প্রথম ১০ জন ভাগ্যবান ক্রেতা আগে আসলে আগে পাবেন ভিত্তিতে ল্যাপটপটি কেনার সুযোগ পাবে। ২৪ জুন রাত ১২টা থেকে দারাজে ল্যাপটপটি বিক্রি শুরু হবে।

তবে পরবর্তী ক্রেতারা ১৫ হাজার ৫০০ টাকা দামের ল্যাপটপটি ৩৩% ছাড়ে, ১১ হাজার ৬০০ টাকায় কেনার সুযোগ পাবেন। আগামী ৩০ জুন অফার চলাকালীন যেকোন সময় স্টক থাকা সাপেক্ষে ল্যাপটপটি কেনা যাবে।

আইলাইফ জেড এয়ার লাইট মডেলের এ ল্যাপটপটিতে রয়েছে জেনুইন উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম, ১১.৬ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে, পাওয়ারফুল ইন্টেল প্রসেসর।

জেনুইন উইন্ডোজ থাকায় চমৎকার পারফরমেন্স দেবে ল্যাপটপটি। সাশ্রয়ী দামের এই ল্যাপটপটিতে ছাত্রছাত্রী এবং অফিস এক্সিকিউটিভরা প্রয়োজনীয় সব ধরনের কাজ করতে পারবেন।

গুরুত্বপূর্ণ ইমেইল, প্রেজেন্টেশন, ইন্টারনেট ব্রাউজিং, মাইক্রোসফট অফিস ইত্যাদি কাজও অনায়াসে করা যাবে। ৮০০ গ্রাম ওজনের এই ল্যাপটপটি সহজে বহনযোগ্য।

আকর্ষণীয় ডিজাইন, সিলভার কালারের এই ল্যাপটপটিতে ৭-৮ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে।

অফারটি দেশের যে কোনও প্রান্ত থেকে দারাজে অর্ডার করে কেনা যাবে। আইলাইফের প্রতিটি পণ্যের সঙ্গে রয়েছে ১ বছরের ব্র্যান্ড ওয়ারেন্টি! অফার চলাকালীন ল্যাপটপ ব্যাগ ছাড়াও, হোম ডেলিভারি সুবিধা দেবে দারাজ।

এছাড়াও আইলাইফের সর্বাধুনিক প্রযুক্তির বিভিন্ন কনফিগারেশেনের ল্যাপটপ আকর্ষণীয় ডিসকাউন্টে পাওয়া যাবে।

বিস্তারিত জানতে কল করতে পারেন ০১৮৪৭০৫২০৮২ এই নম্বরে। স্টক থাকা সাপেক্ষে অফারটি চলবে ৩০ জুন পর্যন্ত। যে কোনো ব্যাংকের ডেবিট কিংবা ক্রেডিট কার্ড অথবা বিকাশে পেমেন্ট করা যাবে।

Facebook Comments Box

Posted ৩:৩৭ পিএম | রবিবার, ২৩ জুন ২০১৯

The Daily Sarod |