অনলাইন ডেস্ক
প্রিন্ট
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট : 9:44 pm
নজরুল বর্ষ উপলক্ষে কুমিল্লায় সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আয়োজনে নজরুল অবগাহন শিরোনামে নজরুল সঙ্গীত, নৃত্য ও কবিতা আবৃত্তির মনোজ্ঞ অনুষ্ঠান হয়েছে।
সোমবার ৭ সেপ্টেম্বর সকালে কুমিল্লায় সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোটবাড়ি ক্যাম্পাসে আয়োজিত মনোজ্ঞ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ এম এম শরীফুল করীম।এতে মূখ্য আলোচক ছিলেন নজরুল গবেষক, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট ট্রাস্টি বোর্ডের সদস্য, লেখক, উপস্থাপক, গীতিকার মোঃ জেহাদ উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের চেয়ারপার্সন ডঃ প্রিয়াংকা গোপ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডঃ আহমেদ মওলা। সভাপতিত্ব করেন কুমিল্লা সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লিবারেল আর্টস ফ্যাকাল্টির ডিন সরকার কর্তৃক নজরুল পুরস্কারপ্রাপ্ত নজরুল গবেষক অধ্যাপক ডঃ আলী হোসেন চৌধুরী।
অনুষ্ঠানে নজরুলসঙ্গীত পরিবেশন করেন ডঃ প্রিয়াংকা গোপসহ ঢাকা ও কুমিল্লার নজরুলসঙ্গীত শিল্পীবৃন্দ।
এসময় নজরুলের গানে নৃত্য পরিবেশন করেন বিশ্ববিদ্যালয়ের কালচারাল ক্লাব।
শেষে ডঃ আলী হোসেন চৌধুরীর আবৃত্তিতে বিদ্রোহী কবিতার উপর নান্দনিক পরিবেশনা উপস্থাপন করেন কালচারাল ক্লাবের সদস্যবৃন্দ।
Posted ৯:৪৪ পিএম | সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
The Daily Sarod | Pijush Kanti Acharya