শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

নজরদারিতে বিশ্বের ৩০০ কোটি ইন্টারনেট ব্যবহারকারী

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
রবিবার, ১০ নভেম্বর ২০১৯   সর্বশেষ আপডেট : 7:55 pm

নজরদারিতে বিশ্বের ৩০০ কোটি ইন্টারনেট ব্যবহারকারী

সারা বিশ্বের ইন্টারনেট ব্যবহারকারীর মধ্যে অন্তত ৮৭ শতাংশ বা ৩০০ কোটি মানুষ সরকারি নজরদারিতে রয়েছেন।

সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা ফার্ম ফ্রিডম হাউস ‘ফ্রিডম অন দ্য নেট ২০১৯ : দ্য ক্রাইসিস অব সোশ্যাল মিডিয়া’ নামের একটি রিপোর্ট প্রকাশ করে।

বিশ্বের ৬৫ দেশে জরিপ চালিয়ে রিপোর্টটি তৈরি করা হয়। সেখানে জানানো হয়, ৬৫ দেশের মধ্যে ৪৭ দেশে রাজনৈতিক, সামাজিক ও ধর্ম নিয়ে পোস্ট দেয়ায় গ্রেফতারের ঘটনা ঘটেছে।

রিপোর্টে বলা হয়েছে, ৩৩ দেশে ইন্টারনেট ফ্রিডম কমেছে। বেড়েছে ১৬ দেশে। এই ১৬ দেশের মধ্যে সবচেয়ে বেশি উন্নতি করেছে ইথিওপিয়া। ইন্টারনেট ব্যবহারকারীদের অধিকার খর্বের বেলায় সবচেয়ে এগিয়ে চীন। তাই জরিপে তাদের স্থান একদম শেষে।

রাশিয়া ও মিসরও নাগরিকদের ওপর নরজরদারি চালিয়ে তলানিতে স্থান পেয়েছে। অপরদিকে অনলাইনে নিজস্ব মত প্রকাশ করায় নাগরিকদের বিরুদ্ধে কোনো মামলা বা অভিযোগ না আনায় সবার ওপরে স্থান পেয়েছে আইসল্যান্ড। ব্যবহারকারীদের ইন্টারনেট ব্যবহারে কোনো বিধিনিষেধ আরোপ করেনি তারা।

রিপোর্ট অনুযায়ী, সারা বিশ্বেই সোশ্যাল মিডিয়ার অপব্যবহার করে নির্বাচনে অবৈধ সুবিধা নিচ্ছে রাজনৈতিক দলগুলো। দেশের জনগণের ওপরে নজর রাখতেও তারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করছে। ফলে ইন্টারনেট ফ্রিডম আগের চেয়ে অনেকাংশে কমেছে।

Facebook Comments Box

Posted ৭:৫৫ পিএম | রবিবার, ১০ নভেম্বর ২০১৯

The Daily Sarod |