ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
সোমবার, ২৭ জুন ২০২২
সর্বশেষ আপডেট : 8:28 pm
দেশে বাড়ছে করোনা ভাইরাসে শনাক্ত রোগীর হার। গত ২৪ ঘণ্টার রিপোর্টে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ২ হাজার ১০১ জনের করোনা শনাক্ত হয়। সোমবার (২৬ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানা যায়।
এর আগে গতকাল রোববারও করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়। এই সময়ে ১ হাজার ৬৮০ জনের করোনা শনাক্ত হয়েছিল।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গতকাল রবিবার সকাল থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৮২০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা বিবেচনায় শনাক্তের হার ১৫ দশমিক ২০ শতাংশ।
এ নিয়ে দেশে এই পর্যন্ত ১৯ লাখ ৬৭ হাজার ২৭৪ জনের করোনা শনাক্ত হলো এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ১৪২ জন।
উল্লেখ্য, ২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।
Posted ৮:২৮ পিএম | সোমবার, ২৭ জুন ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya