শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

দেশে বন্ধ ‘জি’ নেটওয়ার্কের সব চ্যানেল

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
মঙ্গলবার, ০২ এপ্রিল ২০১৯   সর্বশেষ আপডেট : 8:36 pm

দেশে বন্ধ ‘জি’ নেটওয়ার্কের সব চ্যানেল

বাংলাদেশে বন্ধ করে দেয়া হয়েছে ভারতের জনপ্রিয় বাংলা চ্যানেল জি বাংলা। একইসাথে জি নেটওয়ার্কের জি সিনেমা, জি বাংলা সিনেমা ও জি টিভি চ্যানেলের সম্প্রচার।

তথ্য মন্ত্রণালয়ের উপসচিব আবদুর রাজ্জাক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। তবে জানা গেছে, তথ্য মন্ত্রণালয়ের নির্দেশে এই ব্যবস্থা নেয়া হয়েছে।

সোমবার বিভিন্ন ক্যাবল অপারেটর প্রতিষ্ঠানগুলোকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমন নির্দেশনা পাঠানো হয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে যে ক’টি বিদেশি চ্যানেল জনপ্রিয় হয়ে উঠেছিল তার মধ্যে কলকাতা হতে নিয়ন্ত্রিত জি বাংলা অন্যতম।

সূত্র: পরিবর্তন ডটকম

Facebook Comments Box

Posted ৯:৩৪ পিএম | মঙ্গলবার, ০২ এপ্রিল ২০১৯

The Daily Sarod |