ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩
সর্বশেষ আপডেট : 8:46 pm
দেশে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার (২৫ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় ১১ জন, আর ঢাকার বাইরে ৩ জনেট মৃত্যু হয়েছে। একই সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৫৯৪ জন। তাদের মধ্যে ঢাকায় ৭০৩ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছে ৮৯১ জন।
শুক্রবার (২৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৭ হাজার ৯৩৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। ঢাকার হাসপাতালে ৩ হাজার ৭৫৫ জন এবং ঢাকার বাইরে ৪ হাজার ১৭৯ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ১ লাখ ১০ হাজার ২২৪ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ঢাকায় ৫২ হাজার ৬৫৬ জন এবং ঢাকার বাইরে ৫৭ হাজার ৫৬৮ জন। এদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ১ হাজার ৭৬২ জন। এর মধ্যে ঢাকায় ৪৮ হাজার ৫১০ জন এবং ঢাকার বাইরে ৫৩ হাজার ২৫২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট ৫২৮ জনের মৃত্যু হয়েছে। গত জুন মাসে এসে ভয়াবহ আকার ধারণ করে ডেঙ্গু। ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৪ জনের মৃত্যু হয়। জুলাই মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ হারায় ২০৪ জন। চলতি আগস্ট মাসের ২৫ দিনেই ডেঙ্গুতে ২৭৭ জনের মৃত্যু হলো।
Posted ৮:৪৬ পিএম | শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya