ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
সোমবার, ২০ জানুয়ারি ২০২০
সর্বশেষ আপডেট : 11:46 pm
বাংলাদেশে ভোটারের খসড়া তালিকায় বর্তমানে ১০ কোটি ৯৬ লাখ ৬ হাজার ১৮৭ জন ভোটার রয়েছে। এর মধ্যে পুরুষ ৫ কোটি ৫৩ লাখ ২৫ হাজার ২৯২জন, নারী ৫ কোটি ৪২ লাখ ৮০ হাজার ৫৪২ জন এবং ৩৫৩ জন তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার রয়েছে।
সোমবার বিকেলে ভোটার তালিকা হালনাগাদ-২০১৯ এর খসড়া তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন সংবাদ সম্মেলনে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম ভোটার তালিকার খসড়া প্রকাশ করেন।
১ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে এবং খসড়া তালিকায় কোনো সংশোধন থাকলে তা সংশোধনের জন্য ৫ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে বলে জানান তিনি।
সর্বশেষ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় দেশে মোট ভোটার সংখ্যা ছিল ১০ কোটি ৪২ লাখ ৪০ হাজার ৮২ জন।
তিনি জানান, এবার হালনাগাদে মোট ৬৭ লাখ ৫৮ হাজার ৩৪১ জন নতুন ভোটার যোগ হয়েছে।
এর মধ্যে মৃত ভোটার বাদ কর্তন হয়েছে ১৩ লাখ ৯২ হাজার ২৩৬ জন। এর মধ্যে পুরুষ ৮ লাখ ২৯ হাজর ৮৪০, নারী ৫ লাখ ৬২ হাজার ৩৯৬।
এগুলো বাদ দিয়ে ভোটার বেড়েছে ৫৩ লাখ ৬৬ হাজার ১০৫ জন। এর মধ্যে পুরুষ ৩৫ লাখ ৮২ হাজার ১৬৩ জন, নারী ৩১ লাখ ৭৫ হাজার ৮২৫ জন এবং হিজড়া ৩৫৩ জন।
এ ছাড়া এবার ২ লাখ ৭ হাজার ৬৩৫ জন দ্বৈত ভোটার শণাক্ত করা হয়েছে বলেও জানান তিনি।
পহেলা জানুয়ারি ২০০২ এর আগে যাদের জন্ম তাদের এবার ভোটার তালিকায় অন্তর্ভূক্ত করা হয়েছে। বাকি দুই বছরের তথ্য আগাম সংগ্রহ করে রাখা হয়েছে। এদের বয়স ১৮ বছর পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে এদের নাম স্বয়ংক্রিয়ভাবে অন্তর্ভূক্ত হয়ে যাবে।
Posted ১১:৪৬ পিএম | সোমবার, ২০ জানুয়ারি ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya