শিরোনাম
মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন

দেশে আরও বাড়ছে করোনা ভাইরাসে সংক্রমণ

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বুধবার, ১৩ জুলাই ২০২২   সর্বশেষ আপডেট : 10:46 pm

দেশে আরও বাড়ছে করোনা ভাইরাসে সংক্রমণ

দেশে বেড়ে চলেছে করোনা ভাইরাসে সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই রিপোর্ট অনুযায়ী আরও ১ হাজার ২৭ জনের করোনা শনাক্ত হয়েছে এবং শনাক্তের হার ১৩.৭৯ শতাংশ। বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে ।

অধিদফতর জানায়, মারা যাওয়া ৫ জনের মধ্যে ৪ জন পুরুষ এবং ১ জন নারী।

এর আগের মঙ্গলবার করোনায় ৯ জনের মৃত্যু হয়েছিল এবং ৬৫৬ জনের করোনা শনাক্ত হয়েছিল। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ১৩.৭৮ শতাংশ।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৯২ হাজার ৫৮ জনের করোনা শনাক্ত হলো এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ২১৭ জন।

২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।

Facebook Comments Box

Posted ১০:৪৬ পিএম | বুধবার, ১৩ জুলাই ২০২২

The Daily Sarod |