দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক   প্রিন্ট
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬   সর্বশেষ আপডেট : 8:09 pm

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল
দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে বঙ্গভবনের দরবার হলে তাকে শপথ বাক্য পাঠ করানো হয়। শপথ বাক্য পাঠ করান জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল।
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির আদেশক্রমে শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। শপথ গ্রহণ শেষে শপথ বইতে স্বাক্ষর করেন মির্জা ফখরুল।
শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিনী জুবাইদা রহমান, সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস, জাতীয় সংসদের বিরোধী দলের নেতা শফিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হন। রাষ্ট্রপতি পদে জামায়াতে ইসলামী মনোনীয়ত প্রার্থী অলি আহমদ পান ৮৮ ভোট।
Facebook Comments Box

Posted ৭:৫৬ পিএম | শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

The Daily Sarod |