ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
শুক্রবার, ২৬ জুলাই ২০১৯
সর্বশেষ আপডেট : 7:52 pm
বন্যার্তদের পাশে দাঁড়ানো জন্য দেশের সব ব্যাংককে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গত বুধবার বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক খন্দকার মোরশেদ মিল্লাত স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
ওই চিঠিতে বলা হয়, দেশের উত্তর, উত্তর-পূর্ব, উপকূলীয় অঞ্চলসহ দেশের অন্যান্য অঞ্চলে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার অসহায় জনগোষ্ঠীর মাঝে অবিলম্বে প্রয়োজনীয় আর্থিক ও ত্রাণসামগ্রী (খাদ্য, বস্ত্র, বিশুদ্ধ পানি, জরুরি ওষুধ, সহজে বহনযোগ্য রান্নার চুলা প্রভৃতি) সহায়তা প্রদানের জন্য আপনাদের অনুরোধ করা যাচ্ছে।
এতে আরো বলা হয়, এবিষয়ক ব্যয় ২০১৫ সালের ১০ জুন তারিখের সার্কুলার লেটার নং-০৬ এর মাধ্যমে জারিকৃত ফরম্যাট এর স্যোশাল প্রজেক্ট বা কমিউনিটি ইনভেস্টমেন্ট খাতের প্রযোজ্য উপখাতে প্রদর্শন করার জন্যও নির্দেশ দেওয়া হলো।
Posted ৭:৫২ পিএম | শুক্রবার, ২৬ জুলাই ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya