শিরোনাম
সদর হাসপাতালে দুদকের ৫ ঘণ্টার অভিযানে প্রমাণ মিলেছে নানা অনিয়মের যুবলীগ নেতা মহসিন খন্দকার ঢাকায় গ্রেপ্তার বরাদ্দের অপেক্ষায় আটকে গ্রামীণ উন্নয়ন, বরাদ্দ নেই টিআর-কাবিখা-কাবিটার এপ্রিলে ঢাকায় আসছেন শাকিরা! ইউরোপে পরিবর্তন আনতে পারে স্পেনের জাতীয় নির্বাচন? ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সেলিম পারভেজ, সাধারণ সম্পাদক আল মামুন ‘সেবার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া’র পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত গভীর রাতে ছাত্রলীগ নেতা গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে ড্রোন-মোটরসাইকেল নিয়ে পুলিশের বিশেষ মহড়া

দেশের রেলপথে যুক্ত হচ্ছে অ্যাম্বুলেন্স সেবা, থাকবে আইসিইউ

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শুক্রবার, ২০ মে ২০২২   সর্বশেষ আপডেট : 8:56 pm

দেশের রেলপথে যুক্ত হচ্ছে অ্যাম্বুলেন্স সেবা, থাকবে আইসিইউ

প্রথমবারের মত দেশের রেলপথে অ্যাম্বুলেন্স সেবা চালু হতে যাচ্ছে। বাংলাদেশ রেলওয়ে প্রাথমিকভাবে পরীক্ষামূলক ভাবে একটি মিটারগেজ কোচ অ্যাম্বুলেন্স সেবা চালু করবে। যেখানে বিশেষজ্ঞ চিকিৎসক ও অত্যাধুনিক ব্যবস্থার পাশাপাশি আইসিইউ সুবিধা থাকবে। আর এ উদ্যোগ রেলওয়ের সাথে বাস্তবায়ন করতে যাচ্ছে স্কয়ার হাসপাতাল।

বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তারা জানান, বিশ্বের অন্যান্য দেশে রেলওয়ে অ্যাম্বুলেন্স সেবা দিয়ে আসছে। এবার বাংলাদেশ রেলওয়ে এমনই উদ্যোগ নিয়েছে। এটি সফলভাবে বাস্তবায়ন হলে আরও রেল অ্যাম্বুলেন্স চালুর পরিকল্পনা রয়েছে।

বাংলাদেশ রেলওয়ে সূত্র অনুযায়ী, প্রাথমিকভাবে চট্টগ্রামের পাহাড়তলিতে রেলওয়ের কারখানায় একটি এয়ারব্রেক সংবলিত কোচ নির্ধারণ করে মডিফিকেশন কার্যক্রম চলছে।

পরিকল্পনা অনুযায়ী স্কয়ার হাসপাতাল যে নকশা প্রস্তাব করেছে তাতে রেল অ্যাম্বুলেন্সে তিনটি আইসিইউ, ইমার্জেন্সি ট্রিটমেন্ট ইউনিট, সংশ্লিষ্ট ইক্যুইপমেন্ট ইউনিট, চিকিৎসকদের চেম্বারসহ স্বয়ং সম্পূর্ণ ব্যবস্থা রাখা হবে।

বাংলাদেশ রেলওয়ে বহরে প্রথমবারের মতো যুক্ত হওয়া এই অ্যাম্বুলেন্স পরিষেবায় একজন মুমূর্ষু রোগী একটি আইসিইউ অ্যাম্বুলেন্সে যে সব সুবিধা পান তার সবই পাবেন রেল অ্যাম্বুলেন্সে।

অ্যাম্বুলেন্স চালুর বিষয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক মঞ্জুর-উল-আলম চৌধুরী জানান, বিশ্বের অনেক দেশেই এই ব্যবস্থা রয়েছে। পাশের দেশ ভারতে মেডিকেল ট্রেন আছে, যেখানে অপারেশন থিয়েটারও রয়েছে। এবার বাংলাদেশ রেলওয়ে এমন একটি উদ্যোগ নিয়েছে।

রেলের এই কর্মকর্তা বলেন, প্রাথমিকভাবে আমরা মিটারগেজ একটি কোচেই হাসপাতাল কাম অ্যাম্বুলেন্স করার উদ্যোগ নেওয়া হয়েছে। এটি যদি সাকসেসফুল হয় তাহলে মেডিকেল কোচ করব আমরা।

অতিরিক্ত মহাপরিচালক মঞ্জুর-উল-আলম চৌধুরী বলেন, এটি এয়ার অ্যাম্বুলেন্সের মতো হবে। অসুস্থ হওয়ার পর দ্রুত চিকিৎসার জন্য যেভাবে রোগীকে পরিবহন করা হয়, ঠিক সেভাবেই রেল অ্যাম্বুলেন্স সেবা দেবে। এয়ার অ্যাম্বুলেন্সের মতো আমরাও ননস্টপ ট্রেনে করে গন্তব্যে পৌঁছে দিতে পারব। কোচটিতে বেড থাকবে, আইসিইউ থাকবে, চিকিৎসক থাকবে। যে কেউ রেল অ্যাম্বুলেন্স ভাড়া নিতে পারবেন।

রেলওয়ে সূত্রে জানা গেছে, রেলে বিশেষ ধরনের অ্যাম্বুলেন্সের নকশা তৈরি এবং কোচ মডিফিকেশনের কাজ স্কয়ার হাসপাতাল ও বাংলাদেশ রেলওয়ের যৌথ উদ্যোগে হচ্ছে। চট্টগ্রামের পাহাড়তলিতে রেলওয়ে কারখানায় এয়ারব্রেক সংবলিত কোচে কাজ শুরু করেছে স্কয়ার হাসপাতাল।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, শিগগিরই স্কয়ারের সঙ্গে এ উদ্যোগ বাস্তবায়নে চুক্তিবদ্ধ হবে রেলওয়ে।

এ প্রসঙ্গে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন জানিয়েছেন, বিমান, সড়ক এমনকি নৌ পথেও অ্যাম্বুলেন্সের সুবিধা রয়েছে। কেবল রেলে ছিল না এবার আমরা এই ব্যবস্থা যোগ করছি।

 

Facebook Comments Box

Posted ৮:৫৬ পিএম | শুক্রবার, ২০ মে ২০২২

The Daily Sarod |