শিরোনাম
রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি ট্রেইনি অফিসার নিচ্ছে ওয়ান ব্যাংক সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩

দেশের মানুষ আর দুর্দিন দেখতে চাই না: গণপূর্তমন্ত্রী মোকতাদির চৌধুরী

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ১০ মে ২০২৪   সর্বশেষ আপডেট : 9:50 pm

দেশের মানুষ আর দুর্দিন দেখতে চাই না: গণপূর্তমন্ত্রী মোকতাদির চৌধুরী

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, দেশের মানুষ আর দুর্দিন দেখতে চাই না। তাই ছাত্রলীগের ঐতিহ্যের ধারা অব্যাহত রেখে দেশের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে হবে।

তিনি শুক্রবার (১০ মে) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের বিশেষ কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জেলা শহরের বঙ্গবন্ধু স্কয়ারে এই কর্মী সভার আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেন, শোষনমুক্ত, অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক পথ অনুসরণ করে প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশ ছাত্রলীগ কাজ করে যাচ্ছে। সকল মানুষের অধিকার সুসংহত করে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র বিনির্মাণে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করেই এই সংগঠন এখনো এগিয়ে যাচ্ছে।
তিনি প্রধান মন্ত্রী শেখ হাসিনার ভিশন ‘স্মার্ট বাংলাদেশ’ গঠনের লড়াইয়ে ছাত্রলীগ সর্বতোভাবে পাশে থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেলের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহদাৎ হোসেন শোভন।

বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মো  হেলাল উদ্দিন, সহসভাপতি হেলাল উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি সুরাপ মিয়া সোহাগ, তামান্না জেসমিন রিভা প্রমূখ।

এদিকে সভাকে ঘিরে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন স্থান থেকে ব্যানার, ফেস্টুন নিয়ে মিছিল করে সমাবেশে অংশ নেয়। সভায় আগামী ২৭ ও ২৮ সেপ্টেম্বর জেলা ছাত্রলীগের সম্মেলনেরর সম্ভাব্য তারিখ ঘোষণা করেন প্রধান অতিথি গণপূর্তমন্ত্রী।

Facebook Comments Box

Posted ৯:৫০ পিএম | শুক্রবার, ১০ মে ২০২৪

The Daily Sarod |