অনলাইন ডেস্ক
প্রিন্ট
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
সর্বশেষ আপডেট : 11:06 am
দেশের বাজারে সোনার দাম কমেছে। ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ৪ হাজার ৪৩২ টাকা কমিয়ে ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বৃহস্পতিবার সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে এই দাম কমানো হয়েছে বলে বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
Posted ১১:০৬ এএম | বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
The Daily Sarod | Pijush Kanti Acharya