অনলাইন ডেস্ক
প্রিন্ট
সোমবার, ২২ জুন ২০২৬
সর্বশেষ আপডেট : 12:08 pm
দেশের বাজারে সোনার দাম ভরিতে ২,২১৬ টাকা বাড়িয়েছে বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আজ সোমবার (২২ জুন) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, নতুন দাম অনুযায়ী ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণালঙ্কার ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ভ্যাটসহ ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দুই লাখ ২০ হাজার ৩৮৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৮৯ হাজার ২৪৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ৫৪ হাজার ৬০১ টাকা নির্ধারণ করা হয়েছে।
তবে সোনার দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ২৪৯ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ২০৮ টাকা।
Posted ১২:০৮ পিএম | সোমবার, ২২ জুন ২০২৬
dainiksarod | Pijush Kanti Acharya