শিরোনাম
যুক্তরাষ্ট্রে ইউনূসকে হেনস্তাকারীদের ছাড় দেয়া হবে না: জাহেদ উর রহমান ট্রেনের ভুয়া টিকেট বানিয়ে বিক্রি, কালোবাজারিকে দণ্ড রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি

দূতাবাসে না গিয়ে কয়েক মিনিটে মিলবে হজ ও ওমরাহ ভিসা

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
মঙ্গলবার, ১২ মার্চ ২০১৯   সর্বশেষ আপডেট : 8:25 pm

দূতাবাসে না গিয়ে কয়েক মিনিটে মিলবে হজ ও ওমরাহ ভিসা

দূতাবাসে দৌড়াদৌড়ি না করে কয়েক মিনিটের মধ্যেই হজ ও ওমরাহর ভিসা মিলবে। এজন্য ইলেকট্রনিক ভিসা সহজলভ্য করতে যাচ্ছে সৌদি আরব।

হজের সময় বাইরের দেশগুলো থেকে আসা বিপুলসংখ্যক মানুষের চাপ এড়াতে এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানিয়েছে দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের উপদেষ্টা আবদুল রহমান শামসকে উদ্ধৃত করে আরব নিউজ জানায় জানায়, স্থানীয় এজেন্সি ও এজেন্টদের মাধ্যমেই দেশের বাইরের মুসলমানরা হজ ও ওমরাহর জন্য আসেন। তবে শুধু নিবন্ধিত এজেন্সি ও এজেন্টদের এই ইলেকট্রিক ভিসার সুবিধার আওতায় আনা হবে।

শামস জানান, নতুন এ সেবায় হাজিদের জন্য একটি ই-পোর্টাল থাকবে। যেখানে তারা প্যাকেজ অনুসারে হজের জন্য আবেদন করতে পারবেন।

তিনি বলেন, “আমরা পররাষ্ট্র এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে একযোগে কাজ করছি। পাসপোর্ট নিয়ে দূতাবাসে দৌড়াতে হবে না এবং অল্প কয়েক মিনিটেই ভিসার ফরম পূরণ করা সম্ভব হবে।”

প্রতি বছর প্রায় কোটি মুসলমান পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সৌদি আরবের মক্কায় হজ করতে যান। ওমরাহ পালনকারীর সংখ্যাও প্রায় অর্ধলাখ। ভিশন-২০৩০ সালের উন্নয়ন যাত্রাকে সামনে রেখে হজ ও ওমরাহ পালনকারীদের ভিসা পেতে এমন সুবিধার সিদ্ধান্ত নিল মধ্যপ্রাচ্যের দেশটি।

সূত্র: দেশরূপান্তর

Facebook Comments Box

Posted ৮:২৫ পিএম | মঙ্গলবার, ১২ মার্চ ২০১৯

The Daily Sarod |