শিরোনাম
মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন

দুই বছরের কম শিশুদের মাস্ক পড়া ঝুঁকিপূর্ণ

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
মঙ্গলবার, ২৬ মে ২০২০   সর্বশেষ আপডেট : 1:47 pm

দুই বছরের কম শিশুদের মাস্ক পড়া ঝুঁকিপূর্ণ

করোনাভাইরাসের সচেতনতায় সংক্রমণ এড়াতে সবাই ফেসিয়াল মাস্ক ব্যবহার করছে। তার ফলে বড়দের সংক্রমণ এড়াতে পারলেও দুই বছরের কম বয়সী শিশুদের জন্য মাস্ক পরা অত্যন্ত বিপজ্জনক। জাপানের একটি মেডিক্যাল দল এই সতর্ক বার্তা দিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দুই বছরের কম শিশুদের মাস্ক পরা উচিৎ নয় কারণ এতে তাদের শ্বাস নিতে কষ্ট হয় এবং শ্বাসরোধ হওয়ার ঝুঁকি বাড়ে। দেশটিতে জরুরি অবস্থা প্রত্যাহারের ঘোষণা আসার পর চিকিৎসকেরা অভিভাবকদের প্রতি এই আহ্বান জানালো।

জাপানে করোনা সংক্রমণ কমার পর দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবে সোমবার দীর্ঘদিন ধরে চলা জরুরি অবস্থা তুলে নেয়ার ঘোষণা দেন। তবে সতর্ক করেন, সংক্রমণ আরও বাড়লে ফের জারি করা হবে জরুরি অবস্থা।

প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে দেওয়া লকডাউন তুলে নিতে শুরু করেছে বিশ্বের বিভিন্ন দেশ। এতে যখন সামাজিক দূরত্ব বজার রাখা অনেকেটা চ্যালেঞ্জের তখন এই করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে বিশ্ব স্বাস্থ্য বিশেষজ্ঞরা মানুষকে মাস্ক পরার পরামর্শ দিচ্ছেন।

কিন্তু জাপানের ‘পেডিয়াট্রিক সংস্থা’ শিশুদের জন্য মাস্ক অত্যন্ত বিপজ্জনক বলে অভিভাবকদের সতর্ক করল।

শ্বাস কষ্টের সমস্যা ছাড়াও মাস্ক পরলে শিশুদের হিট স্ট্রোকের ঝুঁকি বাড়তে পারে বলে সতর্ক করেছে জাপানের এই মেডিক্যাল দল। রয়টার্স, ইকোনমিক টাইমস।

Facebook Comments Box

Posted ১:৪৭ পিএম | মঙ্গলবার, ২৬ মে ২০২০

The Daily Sarod |