শিরোনাম
আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ

দীর্ঘদিন পর নতুন গান গাইলেন রুনা লায়লা

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
রবিবার, ১৭ নভেম্বর ২০১৯   সর্বশেষ আপডেট : 9:10 pm

দীর্ঘদিন পর নতুন গান গাইলেন রুনা লায়লা

জীবন্ত কিংবদন্তি উপমহাদেশের প্রখ্যাত গায়িকা রুনা লায়লা। বাংলাদেশকে গানে গানে তিনি ঘুরে বেড়িয়েছেন বিশ্বমঞ্চে।

দীর্ঘদিন পর নতুন গান কণ্ঠে তুলেছেন উপমহাদেশের নামজাদা কণ্ঠশিল্পী। তাও আবার নিজের সুরে প্রথম কণ্ঠ।

তবে গেয়েছেন সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)-এর জন্য। গণমাধ্যমে এই সংবাদটি প্রকাশের পর যেন একটু নড়েচড়ে বসেছে সংগীতাঙ্গন থেকে শ্রোতা মহল সবাই। অনেক দিন থেকেই তাই আগ্রহের কেন্দ্রবিন্দুতে রুনা লায়লার এই নতুন গান। অপেক্ষা গানটি শোনার। সকলের অপেক্ষার অবসান ঘটল শনিবার। ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) থেকে ১৬ নভেম্বর , শনিবার প্রকাশ হয় রুনা লায়লার সুরে এবং কণ্ঠে আলোচিত সেই গানের ভিডিও।

গানের শিরোনাম ‘ফেরাতে পারিনি’। কবির বকুলের লেখা গানটির সংগীতায়োজন করেছেন রাজা কাশেফ।

জীবনের বাস্তবতা, প্রাপ্তি আর অপ্রাপ্তির গল্পে প্রডাকশন হাউস প্রেক্ষাগৃহের ব্যানারে গানটির ভিডিও নির্মাণ করেছেন শাহরিয়ার পলক।

মিউজিক ভিডিওতে নিলয় আলমগীর এবং সালহা খানম নাদিয়ার অনবদ্য অভিনয় ছড়িয়েছে মুগ্ধতা আর রুনা লায়লার উপস্থিতি দিয়েছে পূর্ণতা।

গানটি প্রসঙ্গে উপমহাদেশের প্রখ্যাত গায়িকা, জীবন্ত কিংবদন্তি রুনা লায়লা জানালেন, ‘ফেরাতে পারিনি’ গানটি মেলোডিয়াস ঘরানার, ক্ল্যাসিক্যাল বেইজড। আমার বিশ্বাস, এই গান শ্রোতা-দর্শকের মধ্যে অন্যরকম ভালো লাগার সৃষ্টি করবে। গানের সঙ্গে সংশ্লিষ্ট সবাই অনেক শ্রম দিয়ে গানটি করেছি। বড় কথা, গানটির সঙ্গে আমাদের প্রত্যেকের ভালোবাসা জড়িয়ে আছে। ’

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, ১৬ নভেম্বর , শনিবার তাদের ইউটিউবে অবমুক্ত করা হবে ‘ফেরাতে পারিনি’ গানটির ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েবসাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।

Facebook Comments Box

Posted ৯:১০ পিএম | রবিবার, ১৭ নভেম্বর ২০১৯

The Daily Sarod |