শিরোনাম
দিল্লির হোটেলে আগুন, ১৮ বিদেশি নাগরিকসহ ২১ জনের মৃত্যু এবার রুমিন ফারহানার বিরুদ্ধে ইসলাম অবমাননার অভিযোগে মানববন্ধন জনবল নেবে নগদ, আবেদন অনলাইনে লেবাননে ইসরায়েলকে আক্রমণ বন্ধ করতে বললেন ট্রাম্প বর্ষীয়ান রাজনীতিক তোফায়েল আহমেদ আর নেই মরণোত্তর জাতিসংঘ পদক পাচ্ছেন বাংলাদেশের ছয় শান্তিরক্ষী যে রাষ্ট্র শিশু ধর্ষণ ঠেকাতে পারেনা, সেই রাষ্ট্র কেনো সিনেমা বন্ধে মদদ দেয়; প্রশ্ন রুমিন ফারহানার কওমি শিক্ষার্থীদের বাধায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী স্থগিত, সংস্কৃতিপ্রেমীদের ক্ষোভ সরাইলে মাদক কেনাবেচা নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ১৫ অবশেষে মৌসুমি ব্যবসায়ীদের ফেলে যাওয়া চামড়া অপসারণ

দিল্লির হোটেলে আগুন, ১৮ বিদেশি নাগরিকসহ ২১ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক   প্রিন্ট
বুধবার, ০৩ জুন ২০২৬   সর্বশেষ আপডেট : ৭:৩৭ অপরাহ্ণ

দিল্লির হোটেলে আগুন, ১৮ বিদেশি নাগরিকসহ ২১ জনের মৃত্যু
দিল্লির একটি হোটেলে আগুনে পুড়ে মারা যাওয়া ২১ জনের মধ্যে ১৮ জনই বিদেশি নাগরিক বলে পুলিশ ও সংবাদমাধ্যম সিএনএন-নিউজ১৮-কে উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে৷
বার্তা সংস্থাটির খবরে বলা হয়, নিহতদের মধ্যে বাংলাদেশ, নাইজেরিয়া, মোজাম্বিক এবং লাইবেরিয়ার নাগরিকরা রয়েছেন। তবে নিহতদের জাতীয়তা সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেনি বলেও উল্লেখ করা হয়েছে রয়টার্সের খবরে৷
এর আগে প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বুধবার সকালে আগুনের শিখা থেকে বাঁচতে বেশ কয়েকজন ভবনটি থেকে ঝাঁপ দেন৷ ঝাঁপ দেওয়া ব্যক্তিদের গুরুতর আহত হওয়া থেকে বাঁচাতে স্থানীয়রা এ সময় পাশের এক দোকান থেকে তোশক এনে নীচে বিছিয়ে দেন৷
প্রত্যক্ষদর্শী শের খান বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘‘নীচে তোশক বিছিয়ে দেয়ার পর তৃতীয় তলা থেকে এক নারী তার ছোট সন্তানকে নিয়ে ঝাঁপ দেন৷’’
উদ্ধারকাজে সহায়তা করা স্থানীয়রা জানান, চারতলার ওই ভবনের নীচতলা ও প্রথম তলায় প্রথমে আগুন লাগায় ওপরের তলাগুলোর সবাই আটকে পড়েন৷
এক বিবৃতিতে পুলিশ জানায়, দিল্লির দক্ষিণাঞ্চলের মালভিয়া নগরের হোটেলটিতে সকাল ৯টার একটু আগে আগুনের সূত্রপাত হয়৷
এক প্রত্যক্ষদর্শী জানান, দুপুরের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে৷
পুলিশের বিবৃতিতে বলা হয়, ‘‘পুলিশ, দমকল বাহিনী এবং অন্যান্য জরুরি সেবাদানকারী সংস্থার সমন্বিত প্রয়াসে ৪০ জনেরও বেশি মানুষকে উদ্ধার করে চিকিৎসার জন্য কাছের হাসপাতালগুলোতে পাঠানো হয়েছে৷’’
বিবৃতিতে আরো বলা হয়, ‘‘গভীর দুঃখের সঙ্গে জানানো হচ্ছে যে, মর্মান্তিক এ ঘটনায় ২১ জনকে মৃত ঘোষণা করা হয়েছে৷’’
সূত্র: ডয়চে ভেলে
Facebook Comments Box

Posted ৭:৩৭ অপরাহ্ণ | বুধবার, ০৩ জুন ২০২৬

dainiksarod |