ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে বিএনপি’র বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপস বলেন, দল থেকে বহিষ্কার করলেই কাউকে থামানো যায় না। অনেকের মন খারাপ দল থেকে বহিষ্কার করে দিছে। আমার বিশ্বাস আমরা বিগত সতেরো বছর হামলা মামলার মাধ্যমে আমার মা বোনদের জনগণের আমাদের সাংবাদিক ভাইদের সামনে আমরা ছিলাম। আমরা নবীনগর কে ভালবাসি। নবীনগরের মানুষকে ভালোবাসি। তাই আপনাদেরকে বলবো হতাশ হওয়ার কিছু নেই। আমি জানি আপনারা হতাশ না। তবে আমি মনে করি বহিষ্কার থেকে নবীনগরে হবে নতুন আবিষ্কার।
তিনি আজ বিকেলে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তাপস বলেন, আমি আপনাদেরকে অনুরোধ করবো দয়া করে আপনারা কেউ শৃঙ্খলা ভাঙবেন না। অনেককে অনেক কথা বলবেন, লিস্ট করে ফেলেছি। আমরা প্রশাসনের মাধ্যমে ভোট কেটে ফেলবো। হয়রানি করবো ওমুক করবো তমুক করব। তারা যেটা খুশি মন কলাখাক, আমাদের কিছু যায় আসে না। আমি আপনাদেরকে বলতে চাই, আগামী ১২ই ফেব্রুয়ারি নির্বাচন হবে সর্বকালের অবাধ এবং সুষ্ঠু নির্বাচন। মানুষের পবিত্র আমানত আর কেউ কখনো ছিনিয়ে নিতে পারবে না ইনশাল্লাহ। অনেক হয়েছে আর না। ২৪ এবং ১৮ চির চরিত্র কারণে এত শহীদ রক্ত দিয়েছে । আবার আপনারা সেই ভাষায় কথা বলছেন। আমাদেরকে আবার নামতে হবে রাস্তায় তরুণ সমাজকে। আমি ওয়াদা দিয়ে যাচ্ছি ইনশাল্লাহ আমি প্রশাসনের সাথে কথা বলেছি, এস পি মহোদয়, ডিসি মহোদয় আর্মি থেকে শুরু করে বিজিবি আনসার পুলিশ, নবীনগর উপজেলায় সবচেয়ে বেশি নিয়োগ দেয়া হবে প্রশাসনের পক্ষ থেকে। কোনো কেন্দ্র কেটে ফেলবেন বানচাল করার চেষ্টা করবেন, দুই ঘন্টার জন্য যে কেন্দ্রে আপনার ভোট কম সেইখানে স্লো করে ফেলবেন, সেই স্বপ্ন আপনার ঘরে বসে দেখতে থাকুন। জনগণের এই ফুটবলের জোয়ার আপনার ঠেকাতে পারবেন না ইনশাল্লাহ। আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ফুটবলের বিজয় নিশ্চিত করার জন্য আপনারা সবাই অ্যালার্ট থাকবেন। এ সময় তিনি ফুটবল মার্কাকে জয়ী করার আহ্বান জানান।
এদিকে কাজী নাজমুল হোসেন তাপসের নির্বাচন সভা কে কেন্দ্র করে উপজেলা ২১ ইউনিয়ন থেকে কর্মী সমর্থকরা ফুটবলের পক্ষে মিছিল নিয়ে জনসংস্থলে এসে জড়ো হয়। এতে কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে জনসভাস্থল।