শিরোনাম
রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি ট্রেইনি অফিসার নিচ্ছে ওয়ান ব্যাংক সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ, আশুগঞ্জ উপজেলা বিএনপি নেতা বহিষ্কার

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪   সর্বশেষ আপডেট : 9:02 pm

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ, আশুগঞ্জ উপজেলা বিএনপি নেতা বহিষ্কার

সাধারণ মানুষকে হুমকি, ভয়ভীতি প্রদর্শন এবং নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকান্ডে লিপ্ত থেকে দলের শৃঙ্খলা ভঙ্গের কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাসির মুন্সীকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহবায়ক অ্যাড. আব্দুল মান্নান ও সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাধারণ মানুষকে হুমকি, ভয়ভীতি প্রদর্শন এবং নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকান্ডে লিপ্ত থেকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তার বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। তাই আশুগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাসির মুন্সীকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এ ব্যাপারে বহিষ্কৃত বিএনপি নেতা নাসির মুন্সী বলেন, আমি দলের দুর্দিনে আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছি। আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। আমি এ ব্যাপারে সুষ্ঠু তদন্ত করে সিদ্ধান্ত নিতে আবেদন করব।

Facebook Comments Box

Posted ৯:০২ পিএম | বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪

The Daily Sarod |