শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

থ্রিজি ও ফোরজি মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শনিবার, ২৯ ডিসেম্বর ২০১৮   সর্বশেষ আপডেট : 7:30 pm

থ্রিজি ও ফোরজি মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ

রোববার (৩০ ডিসেম্বর) একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণকে সামনে রেখে দেশজুড়ে থ্রিজি ও ফোরজি (তৃতীয় ও চতুর্থ প্রজন্ম) মোবাইল ইন্টারনেট সেবা আবার বন্ধের নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

শনিবার (২৭ ডিসেম্বর) বিকেল ৩টার পর থেকেই দেশের বিভিন্ন এলাকায় মোবাইলে দ্রুতিগতির (থ্রিজি ও ফোরজি) ইন্টারনেট সেবা পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন গ্রাহকরা।

এর আগে দুপুরের দিকে অপারেটরগুলোর কাছে এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে বিটিআরসি। নাম প্রকাশে অনিচ্ছুক বিটিআরসির একজন কর্মকর্তা জানান, ভোটের দিন অর্থাৎ রোববার মধ্যরাত পর্যন্ত থ্রি-জি ও ফোর-জি সেবা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। নির্বাচন কমিশনের নির্দেশনার পরিপ্রেক্ষিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

দেশের বিভিন্ন এলাকা থেকে গ্রাহকেরা জানান, বিকেল সাড়ে ৩টার পর থেকে মুঠোফোনে দ্রুতগতির ইন্টারনেট সেবা পাচ্ছেন না। তবে ২জি (দ্বিতীয় প্রজন্ম) ইন্টারনেট পাচ্ছেন তারা।

গ্রাহকেরা জানিয়েছেন, থ্রিজি ও ফোরজি সেবা বন্ধ হওয়ায় ইন্টারনেটে বার্তা পাঠানো ও গ্রহণ করা গেলেও ভিডিও দেখা সম্ভব হবে না। ছবি আদান-প্রদানেও সমস্যার মুখোমুখি হচ্ছেন তারা। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারেও খুবই ধীর গতি লক্ষ্য করা যাচ্ছে।

এর আগে নির্বাচন কমিশনের সঙ্গে বিটিআরসি ও মোবাইল অপারেটরদের বৈঠকে ভোটের দিন দ্রুতগতির ইন্টারনেট বন্ধের বিষয়ে আলোচনা হয়।

এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার মধ্যরাত থেকে পরদিন সকাল ৮টা পর্যন্ত মোবাইলে দ্রুতগতির ইন্টারনেট সেবা বন্ধ ছিল। সূত্র: বাংলানিউজ

Facebook Comments Box

Posted ৭:৩০ পিএম | শনিবার, ২৯ ডিসেম্বর ২০১৮

The Daily Sarod |