শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

তৈরি হচ্ছে মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে সিনেমা

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
রবিবার, ২৪ নভেম্বর ২০১৯   সর্বশেষ আপডেট : 10:07 pm

তৈরি হচ্ছে মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে সিনেমা

‘বোহেমিয়ান র‌্যাপসোডি’ খ্যাত সিনেমার প্রযোজক গ্রাহাম কিং এবার ‘কিং অব পপ’ মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে তৈরি করতে যাচ্ছে সিনেমা।

যুক্তরাষ্ট্রভিত্তিক একটি গণমাধ্যমের সূত্রে জানা গেছে, সিনেমাটির জন্য মাইকেল জ্যাকসনের জীবনের উপর চিত্রনাট্য তৈরি করবেন জন লোগান। তবে লোগান এর চিত্রনাট্য তৈরি করবেন কী না, তা তিনি নিশ্চিত করেননি।

এর আগে ওয়েড রবসন ও জিমি সেফচাক নামের দুই শিশুর যৌন হয়রানির বিষয় নিয়ে নির্মিত হয় তথ্যচিত্র ‘লিভিং নেভারল্যান্ড’। ইতোমধ্যে তথ্যচিত্রটি ব্যাপক সমালোচনার সৃষ্টি করেছে। এতে প্রকৃতপক্ষে দুই তরুণের চিন্তা-চেতনাকে অধিকতর গুরুত্ব দেওয়া হয়। অবশ্য এই তথ্যচিত্রকে মাইকেল জ্যাকসনের পরিবার কুরুচিপূর্ণ বলে উল্লেখ করেছে। আর দুই তরুণকে মিথ্যাবাদী বলে জানিয়েছে ধিক্কার।

জ্যাকসন পরিবারের দাবি, জ্যাকসন জীবিত থাকা অবস্থায় যৌন হয়রানি নিয়ে তাদের কোনো অভিযোগ ছিল না। মৃত্যুর পর জ্যাকসনের সম্মান ও খ্যাতিকে নষ্ট করতেই তারা এ ধরনের কাজে লিপ্ত হয়। এ কারণে তাদের বিরুদ্ধে মামলাও করা হয়, যেটি এখনো চলছে।

Facebook Comments Box

Posted ১০:০৭ পিএম | রবিবার, ২৪ নভেম্বর ২০১৯

The Daily Sarod |