শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

তেল-চিনির নতুন দাম নির্ধারণ করার ঘোষণা বাণিজ্য প্রতিমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
বৃহস্পতিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৪   সর্বশেষ আপডেট : 8:57 pm

তেল-চিনির নতুন দাম নির্ধারণ করার ঘোষণা বাণিজ্য প্রতিমন্ত্রী

আসন্ন রমজান উপলক্ষে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চার পণ্যের ভ্যাট ও শুল্ক কমানোর পর ভোজ্য তেল ও চিনির নতুন দাম নির্ধারণ করবে সরকার। ওই ঘোষণা দিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন প্রতিমন্ত্রী।

বানিজ্য প্রতিমন্ত্রী বলেছেন, শুল্ক কমায় আগামী সপ্তাহের মধ্যে ভোজ্য তেল ও চিনির নতুন দাম নির্ধারণ করে দেওয়া হবে। নির্ধারিত দামেই এসব পণ্য বিক্রি করতে হবে।

উৎপাদনকারী ও আমদানিকারকদের উদ্দেশে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ‘যেসব পণ্য ট্রানজিটে আছে, সেগুলো দ্রুত খালাস করে বাজারজাত করার আহ্বান জানাচ্ছি, যাতে শুল্ক সুবিধা সাধারণ ভোক্তা পর্যায়ে যায়।’

উল্লেখ্য, শুল্ক সুবিধা নিতে আমদানিকৃত অনেক পণ্য বিভিন্ন বন্দর থেকে ছাড় করছেন না ব্যবসায়ীরা। এ অবস্থার পরিপ্রেক্ষিতে প্রতিমন্ত্রী আমদানিকারকদের পণ্য খালাসের তাগিদ দেন।

তেল-চিনির মূল্য নির্ধারণ প্রসঙ্গে তিনি বলেন, ‘তেল এবং চিনির মূল্য আমাদের ট্যারিফ কমিশন নির্ধারণ করে দেয়। আমরা দ্রুততম সময়ের মধ্যে আমদানিকারক এবং উৎপাদনকারীদের সঙ্গে বসে যৌক্তিক পর্যায়ে নতুন শুল্কের প্রভাব অনুযায়ী দাম নির্ধারণ করে দেবো। রমজান উপলক্ষে সে দামে পণ্য বিক্রি হবে।’

আহসানুল ইসলাম টিটু বলেন, ‘আমরা এনবিআরের সঙ্গে কথা বলব। উৎপাদক যারা আছেন, তারা কবে পণ্য আনছেন, সে হিসাব করে আগামী সপ্তাহের মধ্যে বসে নতুন শুল্কের অনুযায়ী মূল্য নির্ধারণ করে দেওয়া হবে।’

Facebook Comments Box

Posted ৮:৫৭ পিএম | বৃহস্পতিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৪

The Daily Sarod |